স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবলের শূন্যপদ দ্রুত পূরণে জরুরি পদক্ষেপ
ঢাকা: দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিদ্যমান জনবলের শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এসংক্রান্ত দাফতরিক পত্র জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানানো হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। অধিবেশনে সংসদ সদস্য মো.
রবিউল আওয়াল তার নির্বাচনী এলাকার টাঙ্গাইল জেলার নাগরপুর ও দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটিতে চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদের তীব্র সংকটের বিষয়টি তুলে ধরেন। সাধারণ মানুষ যাতে নিজ এলাকায় থেকেই নির্বিঘ্নে প্রাথমিক স্বাস্থ্যসেবা লাভ করতে পারে, সে জন্য হাসপাতাল দুটিতে দ্রুত জনবল সংকট দূর করার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে তিনি জানতে চান। লিখিত উত্তরে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১০ম থেকে ১৬তম গ্রেডের শূন্যপদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে অতিদ্রুত শূন্যপদ পূরণের কার্যক্রম গ্রহণের জন্য ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের গত ২০ আগস্ট ২০২৬ তারিখের ৩৪০৯ নম্বর স্মারকে একটি বিশেষ পত্র জারি করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের শূন্য পদগুলোতে পদোন্নতি প্রদানের পাশাপাশি সরাসরি নিয়োগযোগ্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে সরকারের পক্ষ থেকে সংসদকে অবহিত করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সারাবাংলা/এফএন/ এএ বিজ্ঞাপন সর্বশেষ সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার ১৮ নভেম্বর ২০২৬ ১৫:০৩ টাঙ্গাইলে রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন ১৮ নভেম্বর ২০২৬ ১৪:৫৫ শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ১৮ নভেম্বর ২০২৬ ১৪:৪৯ সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ১৮ নভেম্বর ২০২৬ ১৪:৪২ ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৩ ১৮ নভেম্বর ২০২৬ ১৪:৪২ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ ১৮ নভেম্বর ২০২৬ ১৪:৩০ আরো
মতামত দিন