পিরোজপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু‎

‎পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে বাসে ঘুমন্ত এক হেলপারকে হত্যা করেছে। নিহত হেলপারের নাম মো. সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায় বলে জানা গেছে। পিরোজ

‎পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে বাসে ঘুমন্ত এক হেলপারকে হত্যা করেছে। নিহত হেলপারের নাম মো. সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায় বলে জানা গেছে। পিরোজপুর জেলা বিএনপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা বাসের হেলপার সিয়ামকে পুড়িয়ে হত্যা করেছে।

বুধবার ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান। ‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। ‎এদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পাশে কবিরাজবাড়ি বাসস্ট্যান্ড-সংলগ্ন চারটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো.

নজরুল ইসলাম খান ও সদস্যসচিব ছাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা বাসে অগ্নিসংযোগ করে একজন বাসশ্রমিককে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভঙচুর ও লুটপাট করে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য পায়তারা চালাচ্ছে। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗