পুঠিয়ায় রুনুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় যুবক রুনুল (২২) হত্যা মামলার প্রধান আসামি মো. শাহীনকে (৪৭) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।গত রোববার (১৬ নভেম্বর) বিকেলে এসআরবি-৫ (রাজশাহী)

রাজশাহীর পুঠিয়ায় যুবক রুনুল (২২) হত্যা মামলার প্রধান আসামি মো. শাহীনকে (৪৭) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।গত রোববার (১৬ নভেম্বর) বিকেলে এসআরবি-৫ (রাজশাহী) ও এসআরবি-১০ (কেরানীগঞ্জ) এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি যৌথ দল ফরিদপুরের মধুখালী থানার কামারদিয়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালায়। এ সময় পুঠিয়া থানায় দায়ের করা হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ অক্টোবর এ হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শাহীনের বড় ছেলের বিয়েকে কেন্দ্র করে বাদীপক্ষের পরিবারের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। এর জেরে ওই রাতেই আসামিরা পরিকল্পিতভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।মামলার অভিযোগে বলা হয়েছে, এ সময় শাহীন লোহার হাতুড়ি দিয়ে এবং তাঁর ছেলে মো. স্বাধীন জ্বলন্ত কাঠের খড়ি দিয়ে বাদীর ছেলে রুনুলের ওপর হামলা চালান।

এতে রুনুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর দুপুরে তাঁর মৃত্যু হয়।এসআরবি জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে মো. শাহীনকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এসআরবির অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি মো. শাহীনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এইচএসএস

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সময়ের কণ্ঠস্বর ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗