বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ১৫:০০, ১৪ নভেম্বর ২০২৬ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বিশেষ করে বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন খাতে আরও বেশি অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’— শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র অধীনে হিট প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। তিনি আরও বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণায় আরও বিনিয়োগ করতে চায়। বাংলাদেশের মানবসম্পদের সম্ভাবনা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষার্থী ও গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখেন। সম্প্রতি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানী স্থান পেয়েছেন। এটি দেশের জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, মানবসম্পদকে শুধু অদৃশ্য সম্পদ হিসেবে না রেখে উৎপাদনশীল ও দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। এ কারণে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। উদ্ভিদের আঁশ দিয়ে তৈরি পোশাকের ব্যবহার ও পাটের বহুমুখী ব্যবহার ও গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাটের আঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এ সম্পদের বহুমুখী ব্যবহার ও পাটজাত পণ্যের বৈচিত্র্য বাড়াতে বাংলাদেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তিনি আরও বলেন, পাটের আঁশ দিয়ে নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা বাড়াতে হবে। পরিবেশবান্ধব ও পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোরও সুযোগ রয়েছে।
মন্ত্রী বলেন, ২০২৭ সালের শুরু থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বই-খাতা বহনের জন্য পাটের তৈরি ব্যাগ দেওয়ার বিষয়টিও সরকারের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবার পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ। ফলাফল আশানুরূপ হয়নি। এ অবস্থায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী আগে অকৃতকার্য হলেও পুনর্নিরীক্ষণের পর পাস করেছে। প্রায় ৩ হাজার ৭৯০ জনের জিপিএ বেড়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এসব অনিয়ম ও ত্রুটির কারণ অনুসন্ধান করা হবে। এছাড়া এক বা দুটি বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষাও শীঘ্রই অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এহছানুল হক মিলন বলেন, দেশে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ আসনের বিপরীতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইবি প্রেসক্লাবের নিন্দা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জবিসাকের নিন্দা ও প্রতিবাদ জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি কামরুল,সম্পাদক আলমগীর বশেমুরবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের অভিযোগে নোটিশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ আজ থেকে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর স্মৃতির টানে, বন্ধুত্বের বন্ধনে—ঢাবির ‘বান্ধব’র পুনর্মিলনী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লী বিদ্যুৎ এজিএম রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল
মতামত দিন