বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তর

মঙ্গলবার সকালে ঢাকার বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি (সাবেক র‍্যাব)। গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

ছবির উৎস, Dhaka South City Corporation ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি (সাবেক র‍্যাব)। মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকার বারিধারা থেকে মি. খোকনকে গ্রেফতার করে এসআরবি-১। এসআরবির মিডিয়া বিভাগের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এরই মধ্যে মি. খোকনকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মি. চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে। মি. খোকানের বিরুদ্ধে মোট ৩১টি মামলা রয়েছে। উল্লেখ্য, মি. খোকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। মি. খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে সাঈদ খোকন, তার মা শাহানা হানিফসহ পরিবারের কয়েকজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: RSS queue #12224 ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗