আসিফ নজরুলের ফোন ছিনতাইয়ে মামলা

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীতসাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন তার এক ছাত্র। প...

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীতসাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন তার এক ছাত্র। পুলিশ বলছে, ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার ওসি সাহেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে। গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় আসিফ নজরুলের মোবাইল ছো মেরে নিয়ে যায় ছিনতাইকারী। আসিফ নজরুলের চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে এক তরুণ তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই সময় তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। যানজট ও গরমের কারণে গাড়ির জানালার কাচ নামানো ছিল। পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে এক যুবক হঠাৎ ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আসিফ নজরুল গাড়ি থেকে নেমে ধাওয়া করেও তাকে ধরতে পারেননি।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে সতর্কবার্তা দেন আসিফ নজরুল। তিনি জানান, ছিনতাই হওয়া ফোন নম্বর ব্যবহার করে কেউ টাকা চাইতে পারে, হুমকি দিতে পারে কিংবা সন্দেহজনক বার্তা পাঠাতে পারে। এ ধরনের কোনো বার্তা পেলে তাতে সাড়া না দেওয়ার অনুরোধ জানান তিনি। ফোনটি উদ্ধারের জন্যও সবার সহযোগিতা চান। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗