নেত্রকোণায় ধর্ষণ মামলায় সেই আলোচিত শিক্ষকের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১৫:৪৬, ১১ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ১৫:৪৬, ১১ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ১৫:৪৬, ১১ নভেম্বর ২০২৬। দীর্ঘ আলোচিত নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন।

বিষয়টি নিশিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল। এর আগে গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিলেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়া চলাকালীন গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডির একটি দল শিশুর নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে।

ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। শুনানিকালে আসামিপক্ষ আপসের প্রস্তাব দিলে বিচারক মো. আব্দুছ সালাম তা সরাসরি খারিজ করে দিয়ে বলেন, ‘আমরা কখনো আপসের বিষয়ে কথা বলিনি।

’ ওই দিনই বিচারক রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর তারিখ ধার্য করেন। মাদক মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১২ জানুয়ারি। আবরার হত্যা: বিচারকের প্রতি অনাস্থা আসামী পক্ষের আইনজীবীদের।

ডিএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২। ছাত্র অধিকার পরিষদের তিন নেতা রিমান্ডে । ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট।

এমসি কলেজে ধর্ষণ মামলার চার্জশিট আজ। চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলার বিচার শুরু। হাম উপসর্গে আরও ৬ পাণহানি, নতুন ভর্তি ১৪৬৪।

নেত্রকোণায় ধর্ষণ মামলায় সেই আলোচিত শিক্ষকের মৃত্যুদণ্ড। ‘রামায়ণ’ মুক্তির ছয় দিনেই বিশ্বজুড়ে ৮২৩ কোটি রুপি আয়। ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেনো অবৈধ নয়, রুল জারি। সাভারে ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী। পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা। পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত। মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প।

মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে। সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল। গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা।

ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার। বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল। বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার।

শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক। স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের। সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর।

তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য। মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো। সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের।

সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী। অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা।

প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন। বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস। পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত।

কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ। ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার। ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’।

দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক । নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: 21tv ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗