আন্তর্জাতিক অপরাধ আদালতকে অকার্যকর করার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’। আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) অকার্যকর করে দেওয়ার অঙ্গীকার করেছে ট্রাম্প প্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’। আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) অকার্যকর করে দেওয়ার অঙ্গীকার করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প দাবি করেছেন, চীন এই প্রথমবারের মতো আদালতটির ‘অপব্যবহার ও সীমা লঙ্ঘনের’ নিন্দা জানাতে সম্মত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে ট্রাম্প আইসিসির ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘আইসিসি মনে করে, তারা যেকোনো দেশে ঢুকে রাষ্ট্রপ্রধানদের গ্রেপ্তার করতে পারে। অথচ তাদের এমনটা করার অধিকার নেই।

কোনো কারণ ছাড়াই তারা এমন পদক্ষেপ নিতে পারে। তাই আমরা সম্মিলিতভাবে এর নিন্দা জানিয়েছি।’ আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) অকার্যকর করে দেওয়ার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। গত মাসেও আদালতটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই আইসিসির ওপর ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗