এআই যখন মামলার রেফারেন্স বানিয়ে ফেলে

শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত বিশ্বজুড়ে আদালতে এআইয়ের বানানো ভুয়া তথ্য নিয়ে ১ হাজার ৫৯৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্যারিসের এইচইসি বিজনেস স্কুলের গবেষক ড্যামিয়েন শার্লট্যাঁর ডেটাবেজ অনুযায়ী...

শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত বিশ্বজুড়ে আদালতে এআইয়ের বানানো ভুয়া তথ্য নিয়ে ১ হাজার ৫৯৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্যারিসের এইচইসি বিজনেস স্কুলের গবেষক ড্যামিয়েন শার্লট্যাঁর ডেটাবেজ অনুযায়ী, এক বছর আগে সংখ্যাটা ছিল মাত্র ২০০।ধরুন, রাত ১২টা...

শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত বিশ্বজুড়ে আদালতে এআইয়ের বানানো ভুয়া তথ্য নিয়ে ১ হাজার ৫৯৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্যারিসের এইচইসি বিজনেস স্কুলের গবেষক ড্যামিয়েন শার্লট্যাঁর ডেটাবেজ অনুযায়ী, এক বছর আগে সংখ্যাটা ছিল মাত্র ২০০। ধরুন, রাত ১২টায় তরুণ আইনজীবী সোহেল (ছদ্মনাম) একটা মামলার নজির খুঁজছিলেন।

এআইকে জিজ্ঞাসা করতেই চমৎকার কয়েকটি মামলার নাম, সাল ও রায়ের অংশ চলে এল। তিনি সেগুলোই আবেদনে বসিয়ে দিলেন। পরদিন বিচারক জানতে চাইলেন, এই মামলাগুলোর কপি কোথায়।

.এটাই এআইয়ের হ্যালুসিনেশন বা আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য বানিয়ে বলা। এ কারণে ২০২৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সার্কিট আপিল আদালত দুই আইনজীবীকে ৩০ হাজার ডলার জরিমানা করেছে। এআইয়ে ভাষা এতই নিখুঁত, ভুলটা সহজে চট করে ধরা পড়ে না।

আইন ছাড়াও শিক্ষার্থীর গবেষণাপত্র বা অফিসের প্রতিবেদনের ক্ষেত্রেও একই বিপদ। আদালত বলছেন, আবেদনে সই করলে তার বিষয়বস্তুর দায় স্বাক্ষরকারীরই, কোন যন্ত্র লিখেছে, তা তখন অজুহাত হিসেবে গণ্য হবে না। .তাই মনে রাখুন১. এআইয়ের দেওয়া প্রতিটি নাম ও সূত্র মূল উৎসের সঙ্গে মিলিয়ে দেখুন।

২. যা জমা দেবেন, তার দায় আপনারই, তাই সই করার আগে নিজে পুরোটা পড়ুন। l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর।

এআই যখন মামলার রেফারেন্স বানিয়ে ফেলে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗