লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে
ইন্টারনেট ব্যবহারের জন্য এত দিন মূলত বেতার (রেডিও) তরঙ্গের ওপর নির্ভর করতে হয়েছে। তবে রেডিও তরঙ্গের পরিবর্তে আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিও তৈরি হয়েছে। লাইট ফিডেলিটি বা লাই–ফাই নামের এ প্রযুক্তিতে এলইডি বাতির আলো ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। গবেষ...
ইন্টারনেট ব্যবহারের জন্য এত দিন মূলত বেতার (রেডিও) তরঙ্গের ওপর নির্ভর করতে হয়েছে। তবে রেডিও তরঙ্গের পরিবর্তে আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিও তৈরি হয়েছে। লাইট ফিডেলিটি বা লাই–ফাই নামের এ প্রযুক্তিতে এলইডি বাতির আলো ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব।
গবেষকদের ধারণা, প্রচলিত ওয়াই-ফাইয়ের তুলনায় লাই-ফাইয়ে তাত্ত্বিকভাবে ১০০ গুণ পর্যন্ত বেশি গতিতে তথ্য আদান-প্রদান করা যাবে। লাই-ফাই নিয়ে গবেষণার কাজ শুরু হয় ২০০০ অর্থাৎ শূন্য দশকের গোড়ার দিকে। এ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জার্মান পদার্থবিজ্ঞানী হ্যারাল্ড হাস।
.যেভাবে কাজ করে লাই-ফাইলাই-ফাই মূলত অপটিক্যাল ওয়্যারলেস কমিউনিকেশন বা আলোকনির্ভর বেতার যোগাযোগপ্রযুক্তি। এর একটি পদ্ধতি হলো ভিজিবল লাইট কমিউনিকেশন (ভিএলসি), যেখানে দৃশ্যমান আলোর মাধ্যমে তথ্য পাঠানো হয়। এ প্রযুক্তিতে এলইডি বাতিকে তথ্য পাঠানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়।
বাতি থেকে নির্গত আলোর তীব্রতা অতি দ্রুত পরিবর্তন করে ডিজিটাল সংকেত তৈরি করা হয়। অনেকটা মোর্স কোডের মতো নির্দিষ্ট সংকেতের মাধ্যমে তথ্য পাঠানো হলেও এ প্রক্রিয়া এত দ্রুত ঘটে যে খালি চোখে আলোর কোনো পরিবর্তন বোঝা যায় না। লাই-ফাই ব্যবস্থায় এলইডি বাতির সঙ্গে একটি বিশেষ প্রযুক্তি যুক্ত থাকে, যা ডিজিটাল তথ্যকে আলোর সংকেতে রূপান্তর করে।
.ইন্টারনেটে কী পরিবর্তন আনতে পারে লাই-ফাই১৯৯৬ সালে যাত্রা শুরু করা ওয়াই-ফাই প্রযুক্তি সময়ের সঙ্গে অনেক উন্নত হয়েছে। ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ই এবং ওয়াই-ফাই ৭-এর মতো নতুন সংস্করণ ইন্টারনেটের গতি ও সংযোগের সক্ষমতা বাড়িয়েছে। তবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ও তথ্য আদান-প্রদানের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেতার যোগাযোগের জন্য বেতার তরঙ্গের ওপর নির্ভরশীলতার কিছু সীমাবদ্ধতাও সামনে আসছে।
এ পরিস্থিতিতে আলোকনির্ভর যোগাযোগপ্রযুক্তি হিসেবে লাই-ফাই বিকল্প সম্ভাবনা তৈরি করছে। তবে লাই-ফাইয়ের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদান করতে হয় বলে প্রেরক ও গ্রাহকযন্ত্রের মধ্যে আলোর সংযোগ থাকা গুরুত্বপূর্ণ।
মাঝখানে দেয়াল বা অন্য কোনো প্রতিবন্ধকতা থাকলে সংযোগ ব্যাহত হতে পারে।
লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মতামত দিন