ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন
বন্ধের পথে নোয়াখালী-ঢাকা রুটের ট্রেন যোগাযোগব্যবস্থা । আছে একটি মাত্র ট্রেন, তাও অনিয়মিত। দিন যত যাচ্ছে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন। এতে ব্যবসা-বাণিজ্য ধসের পাশাপাশি চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
বন্ধের পথে নোয়াখালী-ঢাকা রুটের ট্রেন যোগাযোগব্যবস্থা। আছে একটি মাত্র ট্রেন, তাও অনিয়মিত। দিন যত যাচ্ছে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন।
এতে ব্যবসা-বাণিজ্য ধসের পাশাপাশি চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। রেলওয়ে সূত্র জানায়, এক সময় নোয়াখালী-ঢাকা রুটে আন্তঃনগর নোয়াখালী এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন চালু ছিল। অনেকটা যাত্রীবান্ধব ছিল এই ট্রেনগুলো।
নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ ট্রেনেগুলোতে যাতায়াত করতেন। লোকাল ট্রেনের মাধ্যমে সোনাইমুড়ী, চৌমুহনী, মাইজদী, সোনাপুরের ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে তাদের মালামাল আনা-নেওয়া করতেন। এতে সময় ও খরচ দুটিই বাচতো।
বর্তমানে শুধু উপকূল এক্সপ্রেস ছাড়া সবগুলো ট্রেন বন্ধ। ফলে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ। উপকূল এক্সপ্রেস চালু থাকলেও যাত্রী হয়রানিসহ সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ।
ট্রেনটি ভোর বেলায় নোয়াখালী থেকে ছেড়ে যাওয়ায় থাকে যাত্রী সংকট আর রাতে নোয়াখালী আসায় যাত্রীরা অনেক সময় চুরি ও ছিনতাইয়ের শিকার হয়। সেনবাগ থেকে আসা আবু বকর ছিদ্দিকের সঙ্গে কথা হয় সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনে। তিনি জানান, এক সময় আমরা কুমিল্লা, লাকসাম, ঢাকা যেতাম ট্রেনের মাধ্যমে।
একাধিক ট্রেন থাকায় যখনি আসতাম ট্রেনের টিকিটে পেতাম। সহজেই গন্তব্যে চলে যেতাম। এখন ট্রেন না থাকায়, স্টেশনেও তেমন আশা পড়ে না।
সময় ও খরচ দুটি সাশ্রয় হয়। অপরদিকে ট্রেন না থাকায়, বাসসহ অন্যান্য যানবাহনে করে আমাদের যাতায়াত করতে হয়। এতে সময় ও খচর বেশি যায়।
এই কথা জানালেন চৌমুহনী রেলওয়ে স্টেশনের পাশের বাসিন্দা সাকাওয়াত উল্যাহ। তিনি জানান, এক সময় স্টেশনগুলো ছিল জনসমাগমে ভরা। ট্রেন না আসায় এখন জনমানবশূন্য।
স্টেশনের আশপাশের খাবার হোটেল, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধের পথে। কাস্টমার না থাকায়, ব্যবসায় লোকসান গুনছে তারা। বৃহত্তর নোয়াখালী রেল উন্নয়ন ফোরামের সভাপতি সাজ্জাদুল ইসলাম জানান, নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন সার্ভিস বাড়ানো ও চট্টগ্রাম-ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক রেল নেটওয়ার্ক স্থাপনে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হচ্ছে না।
এ বিষয়ে সম্প্রতি আমরা রেল মন্ত্রণালয়ের সচিব বরাবর দরখাস্ত করেছি। কিন্তু কোনো অগ্রগতি দেখছি না। চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল জানান, আগের নোয়াখালীর ব্যবসা-বাণিজ্যের প্রচার ঘটেছিল রেল যোগাযোগ উন্নত থাকার কারণে।
ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য। আমরা চাই দ্রুত সরকার যেন নোয়াখালী-ঢাকা রুটে রেল যোগাযোগ উন্নত করে আগের মতো যাত্রী বান্ধব সেবা দেয়। চৌমুহনী রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম নোমান জানান, ইঞ্জিন ও রেক সংকট দূর হলে এই সমস্যা আর থাকবে না।
স্টেশনগুলো আগের মতো জনসমাগমে পূর্ণ হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মতামত দিন