ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্বের অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশকে একটি অনন্য মডেল হিসেবে বিবেচনায় নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের (জনমিতিক লভ্যাংশ) পূর্ণ সুবিধা নেওয়া গেলে ভবিষ্যতের সঠিক নীতি ও দক্ষতা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নিজের পাশাপাশি বিশ্বের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির ...
বাংলাদেশকে একটি অনন্য মডেল হিসেবে বিবেচনায় নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের (জনমিতিক লভ্যাংশ) পূর্ণ সুবিধা নেওয়া গেলে ভবিষ্যতের সঠিক নীতি ও দক্ষতা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নিজের পাশাপাশি বিশ্বের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে এলে জহির উদ্দিন এ কথা বলেন। .সাক্ষাৎকালে জহির উদ্দিনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কীভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় এবং সে জন্য সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জহির উদ্দিন বলেন, জনসংখ্যা এমন একটি খাত, যার প্রভাব বহু বছর পরে অনুভূত হয়। ফলে বর্তমান পরিস্থিতির দূরদর্শী পাঠ ও রূপান্তর বোঝার সক্ষমতা ভবিষ্যতের উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধান নিয়ামক হবে।
পাশাপাশি বাংলাদেশের এই জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যার বৈচিত্র্যময় আলোচনাকে সমৃদ্ধ করবে। বিশ্বব্যাপী উদীয়মান নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে। .রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন জহির উদ্দিন।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা, সংকট মোকাবিলার অগ্রগতি ও শিক্ষা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জহির উদ্দিন জানান, তিনি তাঁর আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন। বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ইউএনএফপিএর সঙ্গে সহযোগিতার বিষয় তিনি তুলে ধরবেন।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল ভবিষ্যতে বাংলাদেশের এসব উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন জহির উদ্দিন।
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্বের অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মতামত দিন