বরগুনায় খতমে নবুওয়াত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বরগুনা জেলা শাখার উদ্যোগে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আয়োজনে খতমে নবুওয়াত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় থেকে সন্ধ্যার পরও বরগুনা সদরের আবুল হোসেন ঈদগা

বরগুনা জেলা শাখার উদ্যোগে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আয়োজনে খতমে নবুওয়াত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় থেকে সন্ধ্যার পরও বরগুনা সদরের আবুল হোসেন ঈদগাহ ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর (দা.বা.) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনায় এক আসনের (এমপি) আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ, পীর সাহেব কেওড়াবুনিয়া, জনাব মো. নজরুল ইসলাম মোল্লা, আহ্বায়ক, জেলা বিএনপি ও প্রশাসক, জেলা পরিষদ বরগুনা, মাওলানা আবুল কাসেম আশরাফী, যুগ্নু মহাসচিব, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, মুফতী মো.

কামাল উদ্দীন মাসরুর, তথ্য ও গবেষণা সম্পাদক, মাওলানা মো. নেয়ামত উল্লাহ, অর্থ সম্পাদক, মাওলানা মো. আবু ইউসুফ, সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল করিম খান।

সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষে ছিলেন মাওলানা মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, বরগুনা এবং মুফতী গোলাম মাওলা জাহিদ কাসেমী, আহ্বায়ক, খতমে নবুওয়াত সম্মেলন বাস্তবায়ন কমিটি, বরগুনা। সম্মেলনে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী মানা ইসলামের মৌলিক আকিদা। এই আকিদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান এবং সংসদে আইন পাশের দাবি করেন।

এছাড়া তরুণ প্রজন্মের মাঝে খতমে নবুওয়াতের সঠিক আকিদা ছড়িয়ে দেওয়া ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েক হাজার আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗