মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুণবে সেতু কর্তৃপক্ষ

আগামীকাল মঙ্গলবার থেকে ৭ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কত গাড়ি চলাচল করছে তা গণনা করা হবে। বিনিয়োগকার

আগামীকাল মঙ্গলবার থেকে ৭ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কত গাড়ি চলাচল করছে তা গণনা করা হবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে টোল আদায় নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নিয়েছে বিবিএ। কাল ভোর ৬টা থেকে টানা ২৪ ঘন্টা ৭ দিন বিবিএ’র কর্মকর্তা–কর্মচারীরা পর্যবেক্ষণ করবেন, প্রকৃতপক্ষে কত যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করে। আজ সোমবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি ও বেসরকারি অংশিদারিত্বে (পিপিপি) নেওয়া বড় প্রকল্প।

এটি দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এই প্রকল্পের নির্বাহক প্রতিষ্ঠান বিবিএ। আর বিনিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর শুরুতে দিনে ৩০ হাজার যানবাহন চলাচল করেছে বলে জানায় এফডিইই। টোল আদায় নিয়ে এফডিইই’র পাঠানো তথ্য থেকে বিবিএ জানিয়েছে, এখন যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে দিনে ৭৫ হাজার হয়েছে।এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী এই গাড়ির সংখ্যা নিয়েই অভিযোগ ওঠে। এ নিয়ে গত ৩ সেপ্টেম্বর পুলিশের বিশেষ শাখা (এসবি) সেতু বিভাগের সচিব বরাবর এক তদন্ত প্রতিবেদন দিয়ে জানায় যে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা কমিয়ে বলছে এফডিইই।সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বরাবর এসবির পাঠানো প্রতিবেদনে বলা হয়, গোপন অনুসন্ধানে জানা যায় যে, বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দৈনিক প্রায় লক্ষাধিক যানবাহন চলাচল করে থাকে। তবে দৈনিক যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানোর লক্ষ্যে কিছু যানবাহনের টোল আদায়ের তথ্য কেন্দ্রীয় সফটওয়‍্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করা হচ্ছে।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা ব্যক্তিগত গাড়ি, কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (৩ টনের কম) ক্ষেত্রে টোল ৮০ টাকা, ১৬ বা এর বেশি আসনের বাসের জন্য ১৬০ টাকা, ৬ চাকার মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ৬ চাকার বেশি ট্রাকের জন্য টোল ৪০০ টাকা।

এর মধ্যে বেশিরভাগই ৮০ টাকা টোল দেওয়ার যানবাহন।প্রতিবেদনে আরও বলা হয়, টোল প্লাজায় যানবাহনের চাপ বেড়ে গেলে কিছু ক্ষেত্রে সফটওয়্যার-জেনারেটেড বা অনলাইন রসিদ ইস্যু না করে ম্যানুয়ালি টোল আদায় এবং একই টোল রসিদ বা রসিদের অনুলিপি একাধিক যানবাহনের ক্ষেত্রে পুর্নব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রকৃত যানবাহন চলাচলের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ কম দেখানোর সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে সরকারের প্রাপ্য রাজস্ব যথাযথভাবে নির্ধারণ ও আদায় ব্যাহত হচ্ছে।এ নিয়ে ১৯ নভেম্বর ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।এরপর গতকাল রোববার কুড়িলে এফডিইই’র প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা ও টোল আদায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে বলে জানায় দুদক।এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগপ্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘যেহেতু টোল আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে, তাই আমরা এটা যাচাই করে দেখতে চাই। কাল ভোর ৬টা থেকে ২৪ ঘন্টা টানা ৭ দিন ২২টি লেনে বিবিএ’র কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করে যানবাহন কত চলাচল করছে তা পর্যবেক্ষণ করবে। পরবর্তী পর্যায়ে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে টানা ৭ দিন যানবাহন চলাচল পর্যবেক্ষন করা হবে।’ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা ব্যক্তিগত গাড়ি, কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (৩ টনের কম) ক্ষেত্রে টোল ৮০ টাকা, ১৬ বা এর বেশি আসনের বাসের জন্য ১৬০ টাকা, ৬ চাকার মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ৬ চাকার বেশি ট্রাকের জন্য টোল ৪০০ টাকা।

এর মধ্যে বেশিরভাগই ৮০ টাকা টোল দেওয়ার যানবাহন।টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবেপ্রকল্প পরিচালক গোলাম মর্তুজা জানান, টোল আদায়ে অনিয়ম ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে টোল আদায়সহ অন্যান্য বিষয় নিয়ে গত ১৮ নভেম্বর বিবিএ সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে এফডিইইকে। ৭ দিন পার হলে এফডিইই’র ব্যাখা সম্পর্কে জানা যাবে।চুক্তি অনুসারে, নির্মাণ কাজ শুরুর পর থেকে ২৫ বছর পর্যন্ত টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এরপর তা হস্তান্তর করবে বিবিএ’র কাছে। ১৫ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে সরকার রাজস্ব পাবে। আর টানা ১৫ দিন দৈনিক ১৩ হাজারের কম গাড়ি চলাচল করলে সরকার ভর্তুকি দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইইকে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗