রেস্টি নানজিরির গোলে কিকস্টার্টের বিরুদ্ধে এগিয়ে ইস্টবেঙ্গল
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, সোমবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে ইন্ডিয়ান উইমেন্স লিগের তৃতীয় ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal Women)। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে বেঙ্গালুরুর ফুটবল ক্লাব কিকস্টার্ট এফসির বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মশাল গার্লস। দলের হয়ে একটিমাত্র গোল করেছেন রেস্টি নানজিরি।
এক্ষেত্রে তার গোলের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা ছিল ফাজিলা ইয়াকপুতের। পরবর্তীতে আরও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি হলেও সেগুলি কাজে লাগাতে পারেননি কেউ। নাহলে বাড়তে পারত ব্যবধান। এদিন ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রেস্টি নানজিরি। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যাওয়া নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের মধ্যে।
তারপর ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই সিল্কি দেবি থেকে শুরু করে সুলঞ্জনা রাউলরা একের পর এক আক্রমণ গড়ে তুললেও সেগুলি গোলে থাকেনি। তারপর সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ শানাতে শুরু করেছিল কিকস্টার্ট। বিশেষ করে তাদের দলের বিদেশি ফুটবলার হোলালি আতিভোর থেকে শুরু করে মার্সির মত ফুটবলাররা বেশকিছু সহজ সুযোগ তৈরি করলে ও অনায়াসেই বলটিকে বিপদ মুক্ত করেছিলেন পান্থই চানু। ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। যেখানে ব্যবধান বাড়ানোই এখন অন্যতম লক্ষ্য অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েদের।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
মতামত দিন