পিরোজপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পিরোজপুরের একটি আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম ক

হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পিরোজপুরের একটি আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছে আদালত।

পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান সোমবার দুপুরে ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম এবং সাদিয়া ইসলাম।

এর মধ্যে শেখ রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু।

নিখোঁজের তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗