সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সিলেটে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ। রোববার দিবাগত রাতে নগরের বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্টে অভিযান চালিয়ে তাদের

সিলেটে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ। রোববার দিবাগত রাতে নগরের বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহপরাণ থানার জাহানপুর মেজরটিলা এলাকার ইয়ামিন আহম্মেদ (২৪) ও বহর পশ্চিম আলবারাকা এলাকার রিফাত আহম্মেদ (২০)। পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটের দিকে শাহপরাণ থানাধীন সুরমা বাইপাস সড়কের হৈরখাল সেতু এলাকায় নাশকতার ঘটনা ঘটে।

এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র, লাঠি ও ইটের টুকরো নিয়ে সড়কে জড়ো হন। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে সুরমা বাইপাস সড়ক অবরোধ করেন এবং চলাচলরত যানবাহনে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗