Jhargram: সাতসকালে লাল ব্যাগ ঘিরে যুদ্ধকালীন তৎপরতা, হাজির বম্ব স্কোয়াড, চেন খুলতেই যা বেরল…

ঝাড়গ্রাম: সপ্তাহের শুরুর দিনেই চাঞ্চল্য। সাতসকালে গোটা ঝাড়গ্রাম শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সোমবার। শহরের কোর্ট রোড এবং জুবিলি মার্কেট রোড সংলগ্ন ব্যস্ততম এলাকায় একটি পরিত্যক্ত লাল ব্যাগ পড়ে থাকাকে

ঝাড়গ্রাম: সপ্তাহের শুরুর দিনেই চাঞ্চল্য। সাতসকালে গোটা ঝাড়গ্রাম শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সোমবার। শহরের কোর্ট রোড এবং জুবিলি মার্কেট রোড সংলগ্ন ব্যস্ততম এলাকায় একটি পরিত্যক্ত লাল ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। মুহূর্তের মধ্যে থমথমে হয়ে যায় গোটা এলাকা। আতঙ্কে দোকানপাট খুলতেও ইতস্তত বোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে সামনে আসে আসল ঘটনা।

সোমবার সকালে অন্যান্য দিনের মতো যখন রাস্তায় লোকজন নামতে শুরু করেছেন, তখনই নজরে আসে একটি লাল রঙের ব্যাগ। দীর্ঘক্ষণ ধরে ব্যাগটি একই জায়গায় পড়ে থাকলেও সেটির কোনও দাবিদার মেলেনি। ভিড় রাস্তায় কার ব্যাগ, কেনই বা তা এভাবে ফেলে রাখা হয়েছে, এই প্রশ্ন উঠতেই সন্দেহ দানা বাঁধে। নিমেষের মধ্যে খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আশঙ্কা করতে থাকেন, ব্যাগের ভিতর কোনও বিস্ফোরক রয়েছে কি না। খবর পাওয়া মাত্রই আর কোনও ঝুঁকি নেয়নি ঝাড়গ্রাম থানার পুলিশ।

দ্রুত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন আধিকারিকরা। সম্ভাব্য বিপদের আশঙ্কায় কোনও রকম কালবিলম্ব না করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কোর্ট রোড ও জুবিলি মার্কেট সংযোগকারী রাস্তায় সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। কেউ কেউ নাশকতার ছক বলেও মনে করেছিলেন।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে সিআইডি-র বম্ব ডিজপোজাল স্কোয়াডকে। বিশেষজ্ঞরা গিয়ে ব্যাগটি পরীক্ষা করেন। পরে দেখা যায় ওই ব্য়াগের মধ্যে রয়েছে দেশি মদের বোতল।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗