রাজধানীর সনি সিনেমা হলের সামনে বাসে অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ ব

রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছে। শাহ আলী থানার ডিউটি অফিসার জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় হতাহত বা কাউকে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗