প্রবৃদ্ধির জন্য উদ্যোগী মানসিকতা ও মানবিক নেতৃত্ব প্রয়োজন

বৈশ্বিক প্রতিযোগিতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে টিকে থাকতে হলে প্রচলিত ব্যবসায়িক চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে চিন্তা, পুনর্গঠন ও পরিকল্পন

বৈশ্বিক প্রতিযোগিতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে টিকে থাকতে হলে প্রচলিত ব্যবসায়িক চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে চিন্তা, পুনর্গঠন ও পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে হবে। এ জন্য প্রয়োজন উদ্যোগী মানসিকতা, উদ্ভাবনী চিন্তা ও মানবিক নেতৃত্ব। সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১০ম লিডারশিপ সামিটে বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, বৈশ্বিক পর্যায়ের নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। দিনব্যাপী এ আয়োজনে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন, একটি বিশেষ আলোচনা, একটি কেস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা ও একটি অংশগ্রহণমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে, জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর ও কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের সাবেক ডিন অধ্যাপক দীপক সি. জৈন, ট্রু করপোরেশনের গ্রুপ সিইও ও টেলিনর গ্রুপের সাবেক প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেকে এবং এল ক্যাটারটন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান সঞ্জীব মেহতা। বিশেষ আলোচনায় অংশ নেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। এ ছাড়া বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ড.

আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদ, রেনেটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বাকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশের নির্বাহী পরিচালক রূপালী হক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা। মূল প্রবন্ধে অধ্যাপক দীপক সি. জৈন বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা শুধু একই ব্যবসায়িক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। অপ্রত্যাশিত কোনো প্রতিষ্ঠানও যেকোনো সময় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তাই ব্যবসায়ীদের প্রচলিত প্রতিযোগিতার ধারণার বাইরে গিয়ে চিন্তা করতে হবে।

পরিসংখ্যান মানুষের মস্তিষ্ককে আকৃষ্ট করে, আর গল্প মানুষের হৃদয় স্পর্শ করে। তাই নেতৃত্ব ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে মানুষের অনুভূতি ও অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংকে শুধু কর্মসংস্থানের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়। এসব প্রযুক্তির কারণে নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি হবে। বাংলাদেশ ও ভারতের মতো তরুণ জনগোষ্ঠীর দেশগুলোর জন্য এটি বড় সুযোগ। তবে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗