বাংলার প্রেক্ষাগৃহে ‘ব্রাত্য’ বাংলা সিনেমা, হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে মঙ্গলে বৈঠক মুখ্যমন্ত্রীর

হিন্দি সিনেমার জন্য বাংলায় বাংলা সিনেমার ভাঁড়ারে টান কিংবা বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির ‘দাদাগিরি’তে বাংলা ছবির মন্দা বাজার, এই সমস্যাগুলি নতুন নয়! দীর্ঘদিন ধরেই রাজ্যের সিনেশিল্পকে এহেন সংঘা

হিন্দি সিনেমার জন্য বাংলায় বাংলা সিনেমার ভাঁড়ারে টান কিংবা বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির ‘দাদাগিরি’তে বাংলা ছবির মন্দা বাজার, এই সমস্যাগুলি নতুন নয়! দীর্ঘদিন ধরেই রাজ্যের সিনেশিল্পকে এহেন সংঘাতের সম্মুখীন হতে হচ্ছে। সোমবারই জানা গিয়েছে যে, আগামী শুক্রবার যশরাজ ফিল্মসের নতুন হিন্দি সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাওয়ার জন্য ‘সাধক বামাক্ষ্যাপা’র শো তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার একাধিক হল-মাল্টিপ্লেক্সের মালিকরা। মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই যে ছবি ইতিবাচক সাড়া ফেলেছে, একাধিক হলে ‘হাউসফুল’ শো চলছে, সেখানে হিন্দি ছবির জন্য ‘সাধক বামাক্ষ্যাপা’কে উৎখাত করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ইন্ডাস্ট্রির অন্দর থেকে। এবার সংশ্লিষ্ট সমস্যার সমাধান করতে মঙ্গলবার হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

একাধিক বৈঠকের পরও সেই সমস্যার সমাধান হয়নি। তার অন্যতম প্রমাণ হালফিলের মুক্তিপ্রাপ্ত ‘সাধক বামাক্ষ্যাপা’। বাংলায় করমুক্ত ‘রামায়ণ’-এর জেরে গত ৬ নভেম্বর মুক্তির আলো দেখতে পারেনি ‘সাধক বামাক্ষ্যাপা’। উল্লেখ্য, প্রাক্তন রাজ্য সরকারের তরফেও একাধিকবার বাংলা সিনেমার শো বা স্লট পাওয়া নিয়ে মিটিং করা হয়েছে। পঁচিশ সালের আগস্ট মাসেই টলিপাড়ার তাবড় প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশকদের সঙ্গে নন্দনে বৈঠক করে মমতা সরকারের তরফে ‘৩৬৫ দিন রাজ্যের হল-মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা ছবি চালানো’র আবেদন জানানো হয়েছিল। তবে একাধিক বৈঠকের পরও সেই সমস্যার সমাধান হয়নি।

তার অন্যতম প্রমাণ হালফিলের মুক্তিপ্রাপ্ত ‘সাধক বামাক্ষ্যাপা’। বাংলায় করমুক্ত ‘রামায়ণ’-এর জেরে গত ৬ নভেম্বর মুক্তির আলো দেখতে পারেনি ‘সাধক বামাক্ষ্যাপা’। এহেন মেগাবাজেট সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে পরিবর্তে ২০ নভেম্বর মুক্তির দিন নির্ধারণ করেন নির্মাতারা। গত ৩ দিনে যে সিনেমা কিনা দর্শকমহল তো বটেই এমনকী সিনেসমালোচকদের কলমেও প্রশংসা অর্জন করেছে। বাংলার মাটির গল্প, বাংলার নিজস্ব লৌকিক-অলৌকিক কাহিনি পর্দায় চাক্ষুষ করতে দলে দলে হল ভরিয়েছেন দর্শকও। এমনকী ‘বামা’বেশী সব্যসাচী চৌধুরীকে দেখে যেমন আধ্যাত্মভাবে ভেসেছেন দর্শক, তেমনই কেউ কেউ অভিনেতার পা ছুঁয়ে প্রণাম পর্যন্ত করেছেন ঈশ্বরজ্ঞানে।

তবে বেশিরভাগ শো ‘হাউসফুল’ থাকা সত্ত্বেও এবার হিন্দি সিনেমার জন্য মাত্র এক সপ্তাহের মধ্যেই ‘সাধক বামাক্ষ্যাপা’কে প্রেক্ষাগৃহ থেকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। বাংলার প্রেক্ষাগৃহে ‘হাউসফুল’ থাকলেও শুক্র থেকে সরছে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো। এপ্রসঙ্গে ক্ষোভ উগড়ে সোম-দুপুরেই বিবৃতি জারি করেছিল এসভিএফ। একাংশ আবার সরকারকে বিঁধে প্রশ্ন তুলেছে, ‘মলাট পালটেছে, ভিতরের সিলেবাস কি এক?’ এমতাবস্থায় বাংলা সিনেমার যথাযোগ্য শো পাওয়া নিয়ে মঙ্গলবার দুপুর ১টায় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর, শহরের সিনেপরিবেশক থেকে হল-মাল্টিপ্লেক্সের মালিকরা উপস্থিত থাকবেন এদিন নবান্নের বৈঠকে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗