পরশুরামে ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

ফেনীর পরশুরামে মাদ্রাসার ছাদ থেকে নিমপাতা পাড়তে গিয়ে নিচে পড়ে আবদুর রহিম (৫৫) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শালধর বাজার সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এ দু

ফেনীর পরশুরামে মাদ্রাসার ছাদ থেকে নিমপাতা পাড়তে গিয়ে নিচে পড়ে আবদুর রহিম (৫৫) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শালধর বাজার সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম ওই এতিমখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার মালিপাথর এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল গোপরানের ছেলে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, আবদুর রহিম অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার ফজরের নামাজ আদায়ের পর সকাল ৬টা ২৪ মিনিটের দিকে তিনি এতিমখানার ছাদে নিমপাতা পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ বাবুল বলেন, ‘আবদুর রহিম প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে কর্মরত ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’ পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিমপাতা পাড়তে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ছাদ থেকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় কারও আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗
Howrah: প্রত্যেকেরই ঘরের দরজার বাইরে রাখা জুতোর তাক! সকালে উঠে বুট-স্নিকার্সের দিকে চোখ পড়তেই শরীর ঠান্ডা হয়ে গেল ৪০টি ফ্ল্যাটের বাসিন্দার!

Howrah: প্রত্যেকেরই ঘরের দরজার বাইরে রাখা জুতোর তাক! সকালে উঠে বুট-স্নিকার্সের দিকে চোখ পড়তেই শরীর ঠান্ডা হয়ে গেল ৪০টি ফ্ল্যাটের বাসিন্দার!

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗