শিবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে মহানন্দা ব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে মহানন্দা ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু।

আটক আমিনুল জেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া এলাকার লুৎফল হকের ছেলে। অধিনায়ক জানান, রাতে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহল দল জেলার ধোবড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলামকে আটক করা হয়।

এদিকে এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗