Suvendu Adhikari on Recruitment: আজ থেকে লাগবে না টাকা, নিয়োগ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নবান্নে

কলকাতা: রাজ্য়ে পালাবদলের পর একাধিক বিভাগে শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। আজ, সোমবার নবান্নের মন্ত্রিসভায় এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন মিলেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্

কলকাতা: রাজ্য়ে পালাবদলের পর একাধিক বিভাগে শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। আজ, সোমবার নবান্নের মন্ত্রিসভায় এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন মিলেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিয়োগের ঘোষণা করেছেন।

কোথায়, কত নিয়োগ করা হবে সেই তালিকাও উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০,১৪৬ শূন্যপদে নিয়োগ হবে। পিএসসি-র মাধ্যমে নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি।

হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, পঞ্চায়েত, পর্যটন, নগরোন্নয়ন দফতরে নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে শুভেন্দু আরও জানিয়েছেন, রাজ্য সরকার তাদের পরীক্ষার খরচ বহন করবে। পূর্বতন সরকারের আমলে তৎকালীন সভা করতে যে টাকা খরচ হত, সেই খরচ এখন কমেছে বলে জানিয়েছেন তিনি।

আগের সরকার যে টাকা খরচ করত, এখন তার ২০ শতাংশ খরচ কম হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗