শীতে বেড়াতে যাচ্ছেন? ব্যাগ গুছনোর সময় এগুলি মাথায় না রাখলে ভুগতে হবে!
শীতকাল মানেই হাতে কয়েকদিনের ছুটিতে বেরিয়ে পড়া। এই মরশুমে কোথাও যাওয়া মানেই বাড়তি জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়া। নইলে অজানা, অচেনা জায়গায় গিয়ে বিপদে পড়তে পারেন। এই সময়ে বেড়াতে যাওয়ার সময় ব্যাগে কী নেবেন, তা জেনে নিন। শীতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সঠিক পোশাক নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে সমস্যায় পড়তে পারেন। ব্যাগে অবশ্যই থার্মাল রাখুন। বেশি ভারী শীতপোশাক নেবেন না।
পরিবর্তে হালকা সোয়েটার, হুডি নিন। তাতে ব্যাগের ওজন হবে কম। আবার লেয়ার তৈরি করে শীতপোশাক পরলে আরামও পাবেন বেশি। একটিমাত্র ভারী জ্যাকেট ব্যাগে নিতে পারেন। তা যেন ওয়াটারপ্রুফ হয়, সেদিকে খেয়াল রাখুন। যেটি সব কিছুর উপরে পরবেন। ভুলেও বেশি বইতে যাবেন না। বিমানে যাতায়াতের ক্ষেত্রে ব্যাগের ওজন নিয়ন্ত্রণে রাখা বাধ্যতামূলক।
নইলে বাড়তি টাকা গুনতে হতে পারে। তাই ভারী জ্যাকেটটি বিমানে চড়ার আগে গায়ে চাপিয়ে নিন। ব্যাগ গোছানোর সময় ছোট ছোট পাউচ ব্যাগ ব্যবহার করুন। তাতে জিনিসপত্র খুঁজে পেতে সুবিধা হবে। বেড়াতে যাওয়ার সময় জুতোর দিকে বিশেষ নজর দিন। জুতো যাতে ওয়াটারপ্রুফ হয় সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনমতো স্কার্ফ, গ্লাভস, মোজা এবং সানগ্লাস নিতে ভুলবেন না। কোনও ঠান্ডার জায়গায় যাওয়ার আগে অবশ্যই ময়েশ্চারাইজ, লিপ বাম, বডি লোশন এবং সানস্ক্রিন নিন।
নইলে অস্বস্তিতে পড়তে পারেন। শীতের বেড়াতে যাওয়ার ব্যাগে সোয়েটার-সহ বাড়তি পোশাক থাকার ফলে অতিরিক্ত ওজন হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই একেবারে হালকা ওজনের স্যুটকেস বেছে নিন। তাতে বইতে সুবিধা হবে। শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার আগে এই টিপস আপনার কাজে লাগবে। এই নিয়ম মেনে ব্যাগ গোছালে আপনাপ ক্লান্তি হবে কম। বেড়ানো হবে আরও সুখকর।
মতামত দিন