এইচএসসি ও সমমানে ৩৩,৩৪৯ পরীক্ষার্থীর ফলের উন্নয়ন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল উন্নীত হয়েছে। অর্থাৎ আগে যে ফল হয়েছিল তার চেয়ে ভালো হয়েছে। আজ সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।এর আগে গত ৩১

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল উন্নীত হয়েছে। অর্থাৎ আগে যে ফল হয়েছিল তার চেয়ে ভালো হয়েছে। আজ সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রমতে এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী।

উত্তরপত্র ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ৩৩ হাজার ৩৪৯ জনের।এখন কতজন নতুন করে জিপিএ-৫ পেলেন বা ফেল থেকে পাস করলেন তা আর কিছুক্ষণের মধ্যে জানানো হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান। এইচএসসিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল কাল, জানা যাবে ৩ পদ্ধতিতে

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗