লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

ঢাকা: হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে উপস্থিত হয়েছেন তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। সোমবার

ঢাকা: হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে উপস্থিত হয়েছেন তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিনি।

গাড়ি থেকে নেমে সরাসরি ট্রাইব্যুনাল-২-এর এজলাস কক্ষে যান কাদের সিদ্দিকী। এ সময় উপস্থিত সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে বিরক্তি প্রকাশ করে তাকে বলতে শোনা যায়, ‘এত ছবি তুলে কী হবে।’ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।

সোমবার এ মামলায় আসামিপক্ষের অব্যাহতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে অংশ নিতেই ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন কাদের সিদ্দিকী।The post লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗