২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

বহু বছর ধরে ধর্মের বিচারে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিষ্টান সম্প্রদায়ের। তবে, ২০৩৫ সালের মধ্যেই এ চিত্রে পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ

বহু বছর ধরে ধর্মের বিচারে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিষ্টান সম্প্রদায়ের। তবে, ২০৩৫ সালের মধ্যেই এ চিত্রে পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নয় বছরের মধ্যে বিশ্বে জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে শীর্ষে যাবেন মুসলমানেরা।

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের 'দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০' শীর্ষক গবেষণায় এ পূর্বাভাস উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা হতে পারে ৩৬০ কোটির বেশি, আর খ্রিষ্টান জনগোষ্ঠীর আকার হতে পারে ৩০০ কোটির কিছু কম। গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসব এলাকায় বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। আর পূর্বাভাস তৈরি করা হয়েছে বর্তমান বিশ্বে জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নিয়ে। প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত - ৫০ বছরে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।

গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন না এমন মানুষদেরকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: bbc bangla ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗