মিঠুনের মুকুটে নয়া পালক, ‘মহাগুরু’কে ডি লিট উপাধি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

আগামী ৯ ডিসেম্বর, বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ৪০তম সমাবর্তন অনুষ্ঠান। গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জোরকদমে চলছে প্রস্তুত

আগামী ৯ ডিসেম্বর, বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ৪০তম সমাবর্তন অনুষ্ঠান। গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জোরকদমে চলছে প্রস্তুতি। আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডি লিট উপাধি দেওয়া হবে প্রবাদপ্রতীম অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। একই মঞ্চে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকেও সাম্মানিক ডি. এসসি সম্মানে ভূষিত করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানোর প্রস্তাবে ইতিমধ্যেই রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি অনুমোদন দিয়েছেন। গত ১৭ নভেম্বর, রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে সেই সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি এসে পৌঁছেছে।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন স্নাতক, স্নাতকোত্তর ও গবেষক পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এই তিন বরেণ্য ব্যক্তিত্বকে সাম্মানিক ডিগ্রি প্রদান করা হবে। প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় বাংলা এবং হিন্দি সিনেমায় মিঠুন চক্রবর্তীর অবদান অনস্বীকার্য। বয়স যেন তাঁর কাছে সংখ্যামাত্র। এখনও বর্তমান প্রজন্মের তারকাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিঠুনের অভিনয় দাপট নিঃসন্দেহে প্রশংসনীয়।

অসামান্য অভিনেতা হিসেবে ইতিমধ্যেই ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। ২০২৪ সালে পদ্মভূষণ ছাড়াও দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। এ বার সাম্মানিক ডি লিট দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী, এক অঙ্গে নানা রূপ! কখনও তিনি ‘ডিস্কো ড্যান্সার’ তো কখনও আবার ‘ফাটাকেষ্ট’। ইন্ডাস্ট্রির ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর এমনই মহিমা!

সাফল্যের মুকুটে এবার যুক্ত হচ্ছে নয়া পালক, ডি লিট। অভিনয় কেরিয়ারের সঙ্গে রাজনীতির ময়দানেও তাঁর উপস্থিতি সিনেমার সংলাপের মতোই ধারালো। ‘প্রজাপতি’র মতোই রঙিন ৭৬ বছর বয়সি মিঠুন চক্রবর্তীর সিনে কেরিয়ার, তা বলাই বাহুল্য।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗