হাসিনার দেশে ফেরার আগেই বাংলাদেশে ধরপাকড়! গ্রেফতার ছাত্রলিগ নেত্রী, জেলে ৫০০-র বেশি নেতা-কর্মী
ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।(Hasina) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান আরও জোরদার করেছে বাংলাদেশের প্রশাসন। রবিবার, ২২ নভেম্বর গাজিপুর জেলার টঙ্গি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ ছাত্রলিগের প্রাক্তন নেত্রী তানিয়া আখতার তাপসীকে। তিনি ছাত্রলিগের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্বে ছিলেন। আরও দেখুনঃ কলকাতা-শিলিগুড়িতে তারেকের নির্দেশে ৩০ নভেম্বর থেকেই বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা! পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগ শাখারও অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত আওয়ামি লিগের ৫০০-রও বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফলে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে বাংলাদেশে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক মহলে তানিয়া আখতার তাপসীর গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, তিনি একসময় ছাত্রলিগের সাংগঠনিক কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর আগেও ২০২৩ সালের আগস্ট মাসে ঢাকায় একটি মামলার সূত্রে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার রাতে টঙ্গি এলাকায় তাঁকে আটক করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে কোন নির্দিষ্ট মামলা বা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি। এই ধরপাকড়ের পিছনে শেখ হাসিনার (Hasina)দেশে ফেরার ঘোষণাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের জেরে সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তাঁর এই ঘোষণার পর থেকেই আওয়ামি লিগের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে সক্রিয়তা দেখা যাচ্ছে। হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে পথে নেমে একাধিক কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। যার পরিণতিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায় ভয়াবহ হিংসার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত ২০ নভেম্বর শুক্রবার বেন্দারচর গ্রামে আওয়ামি লিগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্কিত একাধিক বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় প্রায় ২০ থেকে ৩০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৪০ বা তারও বেশি বলে দাবি করা হয়েছে। হামলার শিকার বাড়িগুলির মধ্যে রয়েছেন প্রাক্তন আওয়ামি লিগ সাংসদ বিএম কবিরুল হক মুক্তি, কালিয়া পুরসভার প্রাক্তন মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্থানীয় দলের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়ি। এই হামলার নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ। গত ১৮ নভেম্বর কালিয়ায় বিএনপির একটি মোটরবাইক মিছিলে হামলার ঘটনায় দলের দুই নেতা শাহিন শেখ এবং সোহেল মোল্লার মৃত্যু হয়েছিল। এরপরই নিহত নেতাদের আত্মীয় ও সমর্থকদের একাংশ আওয়ামি লিগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে পুলিশের দাবি। নড়াইলের পুলিশ সুপার মহম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, নিহত বিএনপি নেতাদের আত্মীয় ও সমর্থকদের একাংশ তিন থেকে চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামলার পরিধি আরও অনেক বেশি। বিএনপির স্থানীয় নেতৃত্ব অবশ্য হামলায় দলের কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপকভাবে জোরদার করেছে বাংলাদেশ সরকার।
দেশের বিভিন্ন জেলায় মোট ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে।(Hasina) ঢাকা, গাজিপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুধু রাস্তায় বাহিনী মোতায়েন করাই নয়, গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এবং শিল্পাঞ্চলেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতির উপর সারাক্ষণ নজর রাখছে বিজিবির সদর দফতর বলে জানা গিয়েছে। হাসিনার দেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত ইতিমধ্যেই ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। (Hasina)বাংলাদেশ ছাড়ার পর তাঁর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছিল অন্তর্বর্তী প্রশাসন। দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে সম্প্রতি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছিলেন তিনি। তবে ৯ নভেম্বর বাংলাদেশের প্রশাসন তাঁর সেই আবেদন প্রত্যাখ্যান করে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। অন্যদিকে, তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য একাধিকবার ভারতের কাছে আবেদন জানিয়েছে ঢাকা। বাংলাদেশের বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই বিষয়ে ভারতের উপর কূটনৈতিক চাপ বজায় রেখেছে।
মতামত দিন