সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। খ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী রবিন দাস জানান, রাতে একটি অটোরিকশায় করে ৩-৪ জন লোক আসে। এদের মধ্যে একজন ব্যক্তি চলন্ত অবস্থায় পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে।

এ সময় বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। বাসের মালিক রাসেল বলেন, ‘স্টাফরা বাসটি রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। কঙ্কাল ছাড়া এখন আর কিছুই বাকি নেই।’ নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’ আগুন দেওয়ার বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, সাইনবোর্ডের যে এলাকায় বাসে আগুন দেওয়া হয়েছে সেটি যাত্রাবাড়ী থানার আওতাধীন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗