চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব। এ ঘটনায় আরও দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবা

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব। এ ঘটনায় আরও দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন । ওসি জানান, গত শুক্রবার মোহরা এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে কয়েকজন ব্যক্তি মদ্যপান করেন।

পরে তাদের মধ্যে ৫-৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন ও সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়।

এরই মধ্যে একজনকে মোহরায় এবং অন্যজনকে রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে। সৎকারের পর পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি জানতে পারে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗