নবান্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে বাসের ধাক্কা, জখম ২

কলকাতা: সকালের ব্যস্ত সময়ে নবান্নের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার সকাল ৯টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে যাত্রিবাহী বাস। দুর্ঘটনায় গুরুতর জ

কলকাতা: সকালের ব্যস্ত সময়ে নবান্নের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার সকাল ৯টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে যাত্রিবাহী বাস। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বাইক আরোহী এবং এক সিভিক ভলান্টিয়ার। দু’জনকেই উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছে রাস্তার একটি বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক।

এরপর পরপর দু’টি মোটরবাইক এবং একটি মারুতি গাড়িতে ধাক্কা লাগে। সেখানেই থামেনি বাসটি। রাস্তার পাশে থাকা একটি সিগন্যাল পোস্টেও সজোরে ধাক্কা মারে সেটি। দুর্ঘটনার অভিঘাতে বাইক আরোহী ও কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরে ব্রেকডাউন ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও পরিষ্কার নয়। হাওড়া সিটি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে দ্বিতীয় হুগলি সেতুর সংলগ্ন এলাকায়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলায় পরমাণু বিদ্যুতে ধাক্কা আম্বানির! হরিপুর-নয়াচরে মিলছে না অনুমতি মমতার ১৫ বছরের প্রতিশ্রুতি মিথ্যে? MSME উৎপাদনশীলতায় এখনও পিছিয়ে বাংলা

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗