ঢাকায় পোশাকখাতের মজুরি বোর্ডের সভা শুরু, মালিকদের প্রস্তাব দেওয়ার কথা

কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোকে কেন্দ্র করে পদ হারানো জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনর্বহাল করেছে এনভিডিয়া। অন্যদিকে গ্রামীণ ব্যাংকে

কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোকে কেন্দ্র করে পদ হারানো জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনর্বহাল করেছে এনভিডিয়া। অন্যদিকে গ্রামীণ ব্যাংকে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে বলে অভিযোগ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের।

এদিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিক পক্ষের দিক থেকে ন্যুনতম মজুরি সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বিবিসি বাংলার লাইভ রিপোটিং করেছেন রাকিব হাসনাত ও তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় কাদির কল্লোল ও সায়েদুল ইসলাম অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি লক্ষ্য করা গেছে, সেটি 'মেরামতে' দেশটিকে ১৬০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার।

এর বেশিরভাগই জ্বালানি প্রকল্পের জন্য ঋণ হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেইসঙ্গে, নেপালের অর্থনীতি পুনর্গঠন ও অবকাঠামো খাতে অনুদান হিসেবে প্রায় ৪০ কোটি ডলার দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরকালে দুই দেশের মধ্যে আটটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। যেসব বিষয়ে চুক্তি হয়েছে, সেগুলোর মধ্যে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা, টেকসই নগর উন্নয়ন এবং কৃষি রয়েছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: bbc bangla ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗