West Bengal News Live Updates: মেডিক্যাল ভাতা বাড়ানো নিয়ে আসতে পারে বিল, সামনের মাসেই শীতকালীন অধিবেশন বিধানসভায়

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বৈঠক হবে। এই বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু অনুমোদন দেওয়া হতে পারে। বেলা ১২টা নাগাদ এই বৈঠক শুরু হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বৈঠক হবে। এই বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু অনুমোদন দেওয়া হতে পারে। বেলা ১২টা নাগাদ এই বৈঠক শুরু হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।

শরীরে বিষক্রিয়া। হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। প্রথমে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

পরে স্থানান্তর করা হয় কলকাতার। কী কারণে তিনি এমন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। নজর থাকবে সেইদিকে।

পুরভোটের আইনি জটিলতা কোন পথে? আজ সুপ্রিমকোর্টে কলকাতা পুরভোট নিয়ে রাজ্যের দায়ের করা মামলার শুনানি। গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা পুরসভার ওয়ার্ডভিত্তিক আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলার সিঙ্গেল বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗