বিএনপির সামনে জুলাই সনদের পরীক্ষা
বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে আবার কাছাকাছি নিয়ে এসেছে। যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিছুদিন আগেও পরস্পরের সমালোচনায় ব্যস্ত ছিল, তাদের মধ্যে এখন নতুন করে ঐক্যের আলোচনা শুরু হয়েছে। অনেকেই আগে ধারণা করেছিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা ঠেকাতে একসময় এই দলগুলো একই অবস্থানে দাঁড়াবে। বাস্তবে সেই সম্ভাবনাই সামনে আসছে। কিন্তু প্রশ্ন হলো, এই ঐক্য কতটা আন্তরিক এবং কতটা টেকসই হবে? এর প্রধান দায়িত্ব বিএনপি সরকারের। এ কথা অস্বীকার করার উপায় নেই, আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি কিছুটা ভুল করেছে। দলটির অনেক নেতা-মন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের নমনীয়তা দেখা গেছে।
আওয়ামী লীগের সমালোচনা বাদ দিয়ে তারা জামায়াত ও এনসিপিকে আক্রমণ করতেই বেশি আগ্রহী ছিলেন। সবচেয়ে উদ্বেগজনক ছিল, আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের টেলিভিশনের টকশোতে কথা বলার সুযোগ দেওয়া। তাদের বক্তব্যের মূল লক্ষ্য ছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা, জামায়াত ও এনসিপিকে আক্রমণ এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। গত কয়েক দিনের সহিংসতা বিএনপিকেও নতুন করে বাস্তবতা বুঝতে বাধ্য করেছে। যে দল দীর্ঘদিন রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিরোধীদের দমন করেছে, সেই দলকে শুধু রাজনৈতিক সমঝোতার মাধ্যমে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থানে বিপুল প্রাণহানি ও হাজার হাজার মানুষের আহত হওয়ার দায় এখনো অমীমাংসিত। অথচ দলটির মধ্যে অনুশোচনা বা দায় স্বীকারের লক্ষণ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানও এখন জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলছেন। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় তিনি বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।
তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেছেন। তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নটি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে। তার ভাষায়, আওয়ামী লীগ একটি ‘সন্ত্রাসী রাজনৈতিক দল’। তিনি আরো বলেছেন, আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে কাউকে নির্মূল করতে চায় না বর্তমান সরকার। তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে। এই বক্তব্যগুলো গুরুত্বপূর্ণ।
কারণ, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে সরকারের ভেতরেও একসময় ভিন্ন ভিন্ন বক্তব্য দেখা গেছে। এখন সেই অস্পষ্টতা দূর করা জরুরি। রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রশ্নে আবেগ নয়, আইন, বিচার ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় এড়িয়ে কাউকে রাজনীতিতে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ দেওয়ারও অবকাশ নেই। হেফাজতে ইসলামও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থাকবে। তাদের বক্তব্য, ‘তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’ তারা ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও
মতামত দিন