আমার দাম এত কম কেন?

হ্যাঁ, আমি মরিচই বলছি...আপনারা যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমার দামদর নিয়ে একসময় সংসদে বিস্তর আলাপ–আলোচনা হতো। আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্ক বিস্তার করত আমার বাজারদর, দ্বিদেশীয় আমদানি-রপ্তানি ব

হ্যাঁ, আমি মরিচই বলছি...আপনারা যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমার দামদর নিয়ে একসময় সংসদে বিস্তর আলাপ–আলোচনা হতো। আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্ক বিস্তার করত আমার বাজারদর, দ্বিদেশীয় আমদানি-রপ্তানি বাণিজ্যে আমি মরিচের জোরালো ভূমিকা ছিল। অথচ আজ দেখেন আমার অবস্থা...!বাজারের সবচেয়ে কম দাম আমার! হাজারের ওপরে থাকা আমার দাম আজ পঞ্চাশের নিচে, ত্রিশ-চল্লিশ টাকা মাত্র। রাতের বাজারে কিছু খুচরা কাস্টমার আমার কেজি দর বিশেও নামিয়ে আনতে চায়! কত বড় স্পর্ধা, এক কেজি মরিচ ২০ টাকা।

ভাবা যায়! সত্যিই সেলুকাস! বিচিত্র এ বঙ্গভূমির ক্রেতাসাধারণেরা।অথচ দেখুন, আমাকে ছাড়া ঠিক কোন জিনিসটা রান্না করা যায়? আমার বাপ-দাদাদের পাকি করে (গুঁড়া) করে মসলার মর্যাদা দেননি আপনারা! লাল মরিচ ভেজে কে না খায়। শত শত হোটেল রেস্তোরা আমাদের নামের সাথে মিলিয়ে ‘চিলিজ' নাম দিয়ে চলে, এমনকি সসও চিলি সস নামে সবাই খায়।

আজ আমাদের খারাপ সময়ে কেউ নেই পাশে। বলতে ঘিন্না হয়, লেডিস ফিঙ্গার নামধারী সেই লম্বু ঢ্যাঁড়সের দামও আমার থেকে বেশি। কী তার ভাবসাব! তাকে বলি, এতই যখন দেমাগ আর দাম তবে আমারে ছাড়া যাওনা এক দিন পাবলিকের প্লেটে!পারবা? কক্ষনো না...তাকে কী বলব আর। বাজারে দুই পয়সার মূল্য নাই যার, সেই বায়ুত্যাগী মুলার দাম পর্যন্ত আজ আমার থেকে বেশি।রাগে–ক্ষোভে নিজের বোঁটা নিজেই ছিঁড়ে পচে-মরে যেতে মন চায়।

নাহ্ আর কিচ্ছু বলব না...তবে আমার দাম নিয়ে এ রকম অপমানের শাস্তি সামনের রমজানেই দেব। তখন হাড়ে হাড়ে টের পাবে বাঙালি লক্ষ্মী কাস্টমাররা। পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের ভিনদেশি ভাই–বেরাদাররে আমদানি করেও আমার ঝাঁজ কমানো যাবে না তখন—এই বলে দিলাম কিন্তু। মনে থাকে যেন।আজকের মতো বিদায়!কক্সবাজারের বিজনেস আইডিয়ালাভের ওপর লাভমুখে এক, আর মনে?সবজান্তা সমীপেষুগোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্যরস চিঠিআমার আছে পাসপোর্ট

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗