ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর হোদেইদায় একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। হুথিদের নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশটির তাইজ প্রদেশেও নতুন করে

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর হোদেইদায় একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। হুথিদের নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশটির তাইজ প্রদেশেও নতুন করে বিমান হামলার খবর পাওয়া গেছে।

হুথিপন্থি সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি যুদ্ধবিমান হোদেইদা শহরে অবস্থিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাবলিক টেলিকমিউনিকেশন করপোরেশনের একটি ভবন লক্ষ্য করে হামলা চালায়। এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার পর উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে কাজ করছেন। এর মধ্যে দুটি হামলা হয়েছে প্রদেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-জারবুব এলাকায় এবং বাকি দুটি আল-তাইজিয়াহ জেলায়।

হুথিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত ৪৮ ঘণ্টায় দেশটির পাঁচটি প্রদেশে বিমান হামলায় তিন শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪৭ জন। হুতি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলার খবর সামনে এল।

শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা হোদেইদা বন্দরে হুথিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তাইজ ও সাদা প্রদেশেও বিমান হামলা অব্যাহত রয়েছে বলে জানায় জোটটি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: Amar Desh ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗