বর্জ্য থেকে ৩০ পরিবারের জ্বালানি

সৌদি আরবে সাত বছর শ্রমিকের কাজ করে দেশে ফেরেন সানজিদুল ইসলাম। দেশে কী করবেন, তা নিয়ে ভাবছিলেন। এরই মধ্যে মামার গরুর খামারের বর্জ্য তাঁর সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তিনি শুরু করেন গরু ও মুরগির বর্জ্

সৌদি আরবে সাত বছর শ্রমিকের কাজ করে দেশে ফেরেন সানজিদুল ইসলাম। দেশে কী করবেন, তা নিয়ে ভাবছিলেন। এরই মধ্যে মামার গরুর খামারের বর্জ্য তাঁর সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তিনি শুরু করেন গরু ও মুরগির বর্জ্য দিয়ে বায়োগ্যাস উৎপাদন। এখন তাঁর উৎপাদিত বায়োগ্যাসে রান্না হচ্ছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুটি গ্রামের ৩০টি পরিবারে।২৫ বছর বয়সী সানজিদুল ইসলামের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার রাজাই ব্যাপারীকান্দি গ্রামে। কৃষক জাহান আলী ব্যাপারীর চার সন্তানের মধ্যে সানজিদুল সবার বড়।ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালী ইউনিয়নের রাজাই ব্যাপারীকান্দি ও মাঝিকান্দি গ্রামের পরিবারগুলো পাইপলাইনের মাধ্যমে সানজিদুলের বায়োগ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস নিয়ে রান্নার কাজ করছেন। গত জুলাই মাস থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন তাঁর বায়োগ্যাস প্ল্যান্ট থেকে ৪৫ থেকে ৫০ কেজি গ্যাস উৎপাদিত হচ্ছে। গ্যাস বিক্রির পাশাপাশি জৈব সার বিক্রি করেও আয় করছেন সানজিদুল। খরচ বাদে তাঁর মাসিক আয় প্রায় অর্ধলাখ টাকা।সানজিদুল ইসলামের বায়োগ্যাস প্ল্যান্ট দেখে একই গ্রামের শাহ আলম বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন। ১৮ নভেম্বর সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রাজাই ব্যাপারীকান্দি গ্রামেযেভাবে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্যোগ২০১৮ সালে এসএসসি পাস করার পর অর্থাভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি সানজিদুল। পরিবারের আর্থিক সংকট কাটাতে ২০১৯ সালে সৌদি আরবে যান শ্রমিক হিসেবে। গত জানুয়ারিতে দেশে ফেরেন। এবার গ্রামে থেকেই আয় করার পথ খুঁজছিলেন। একপর্যায়ে তাঁর মামা ইয়াছিন মিয়ার গরুর খামারের পাশে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেন।গরুর খামারের ২৭টি গরুর বর্জ্য এবং পাশের একটি মুরগির খামারের বর্জ্য ব্যবহার করে প্ল্যান্টে গ্যাস উৎপাদন শুরু করেন সানজিদুল।

পরে সেই গ্যাস দুটি গ্রামের পরিবারের রান্নার কাজে সরবরাহ করতে দেড় কিলোমিটার এলাকায় পাইপলাইন স্থাপন করেন। এ কাজে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কারিগরি সহায়তা দিয়েছে। এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ থাকে। পরিবারগুলো প্রয়োজন অনুযায়ী গ্যাস ব্যবহার করতে পারে। গ্যাস সংযোগ নিতে আগ্রহী পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে উৎপাদন সীমিত হওয়ায় নতুন করে সবাইকে সংযোগ দিতে পারছেন না।মাঝিকান্দি গ্রামের গৃহিণী তাহমিনা আক্তার আগে মাটির চুলায় জ্বালানি কাঠ দিয়ে রান্না করতেন। এতে মাসে তাঁর দুই হাজার টাকার ওপরে খরচ হতো। তিনি সানজিদুলের প্ল্যান্ট থেকে গ্যাসের সংযোগ নিয়েছেন। এখন এক হাজার টাকায় সারা মাসের গ্যাস পাচ্ছেন। তাহমিনা প্রথম আলোকে বলেন, অল্প খরচে, কম সময়ে ইচ্ছামতো রান্না করতে পারছেন। গ্রামে এভাবে গ্যাস পাবেন, তা কখনো কল্পনাও করেননি।গত জুলাই মাস থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন তাঁর বায়োগ্যাস প্ল্যান্ট থেকে ৪৫ থেকে ৫০ কেজি গ্যাস উৎপাদিত হচ্ছে। গ্যাস বিক্রির পাশাপাশি জৈব সার বিক্রি করেও আয় করছেন সানজিদুল। খরচ বাদে তাঁর মাসিক আয় প্রায় অর্ধলাখ টাকা।খামার থেকে বর্জ্য সংগ্রহ করছেন সানজিদুল। ১৮ নভেম্বর সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রাজাই ব্যাপারীকান্দি গ্রামে১৮ নভেম্বর সকালে রাজাই ব্যাপারীকান্দি গ্রামে সানজিদুলের বায়োগ্যাস প্ল্যান্টে গিয়ে দেখা যায়, গরুর খামারের পাশে একটি ঘরে কাজে ব্যস্ত সানজিদুল।

পাইপলাইন, গ্যাসের চাপ ও প্ল্যান্টের বিভিন্ন অংশ পরীক্ষা করছেন তিনি। কিছুক্ষণ পর পাশের রান্নাঘর থেকে ভেসে আসে চুলায় আগুন জ্বলার শব্দ। এক গৃহিণী সেখানে রান্না বসিয়েছেন।ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সিদ্দিক বলেন, জ্বালানি গ্যাসের দাম ও সংকটের মধ্যে এমন উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। ওই তরুণকে দেখে অন্য তরুণেরাও বায়োগ্যাস প্রকল্প করতে আগ্রহী হচ্ছেন। সরকারের পক্ষ থেকে তাঁদের প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।১১ লাখ টাকা বিনিয়োগবায়োগ্যাস প্ল্যান্ট ও পাইপলাইন বসাতে সানজিদুলের খরচ হয়েছে প্রায় ১১ লাখ টাকা। এর মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি পরিবার মাসে এক হাজার টাকা করে গ্যাসের বিল দেয়। সে হিসাবে ৩০টি পরিবার থেকে মাসে পান ৩০ হাজার টাকা। এর পাশাপাশি প্ল্যান্ট থেকে পাওয়া জৈব সার বিক্রি করে মাসে আরও প্রায় ৩০ হাজার টাকা আয় করছেন। বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনায় শ্রমিকের কাজ নিজেই করেন সানজিদুল। প্ল্যান্ট পরিচালনা ও আনুষঙ্গিক খরচ ১০ হাজার টাকা বাদে তাঁর মাসিক লাভ থাকে ৫০ হাজার টাকা।ভেদরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ওই তরুণের প্রকল্পের কাজে সহায়তায় তাঁরা ঋণ দিয়েছেন।জাহান আলী ব্যাপারী, সানজিদুলের বাবা কৃষির আয় দিয়ে সন্তানদের পড়াশোনা করানো কঠিন হয়ে পড়েছিল। তাই বড় ছেলে সানজিদুলের ওপর সংসারের দায়িত্ব পড়ে। বায়োগ্যাস প্রকল্প থেকে সে যে আয় করছে, তা দিয়ে এখন অন্য সন্তানদের পড়াশোনা এবং সংসারের খরচ ভালোভাবেই চলছে।নিজের বায়োগ্যাস প্ল্যান্টে কাজ করছেন সানজিদুলসানজিদুলের স্বপ্ন আরও বড়ভবিষ্যতে প্রকল্পের আকার আরও বড় করার পরিকল্পনা আছে সানজিদুল ইসলামের। শুধু রান্নার জ্বালানি নয়, বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সিলিন্ডারে ভরে বাজারজাত করার স্বপ্নও দেখছেন তিনি।সানজিদুল ইসলাম বলেন, ‘গরুর খামারটি আমার মামার। তাঁর সহায়তায় বায়োগ্যাস প্রকল্পটি শুরু করতে পেরেছি।

গ্রামের মানুষেরও বেশ সাড়া পেয়েছি। এখন প্রকল্পটি আরও সম্প্রসারণ করতে চাই। এ জন্য সরকারি সহায়তা প্রয়োজন।’আরও ১২টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনসানজিদুলের উদ্যোগ দেখে ওই দুটি গ্রামে আরও ১২টি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছেন ১২টি পরিবারের সদস্যরা। তাঁদের মধ্যে একজন মাঝিকান্দি গ্রামের কৃষক শাহ আলম ঢালী। তাঁর খামারে ছয়টি গরু রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছেন তিনি।শাহ আলম প্রথম আলোকে বলেন, তাঁর বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হয়ে গেছে, গ্যাসও উৎপাদন হচ্ছে। ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে গ্যাস ব্যবহার শুরু করবেন। প্ল্যান্টে যে পরিমাণ গ্যাস উৎপাদন হবে, তা দিয়ে পাঁচটি পরিবারের রান্নার কাজ চালানো যাবে।বায়োগ্যাস প্ল্যান্টের যন্ত্রপাতি পরীক্ষা করছেন সানজিদুল। ১৮ নভেম্বর সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রাজাই ব্যাপারীকান্দি গ্রামেপরিবারের অভাব দূরঅবিবাহিত তরুণ সানজিদুলের আয়ে পরিবারের অভাব দূর হয়েছে। তাঁর এক ভাই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে পড়ছেন, এক বোন যশোর মেডিকেল কলেজে পড়েন। আরেক ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।সানজিদুলের বাবা জাহান আলী ব্যাপারী বলেন, তাঁরা কৃষক পরিবার। কৃষির আয় দিয়ে সন্তানদের পড়াশোনা করানো কঠিন হয়ে পড়েছিল। তাই বড় ছেলে সানজিদুলের ওপর সংসারের দায়িত্ব পড়ে। বায়োগ্যাস প্রকল্প থেকে সে যে আয় করছে, তা দিয়ে এখন অন্য সন্তানদের পড়াশোনা এবং সংসারের খরচ ভালোভাবেই চলছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗