পত্রিকা: 'রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের'
সমকাল পত্রিকার খবর- রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের রাজপথের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে ঐক্যের উদ্যোগ নিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো এক থাকলে অন্য কারও কিছু করার সুযোগ নেই– এই বার্তা দেওয়া এবং ডিসেম্বর পর্যন্ত সব দলকে রাজপথে সক্রিয় রেখে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কোনো তৎপরতা চালানোর সুযোগ না দেওয়া এই ঐক্যের উদ্দেশ্য। জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিরোধী জোট ১১ দলের শরিকরা রাজপথে শক্তি দেখানোর কর্মসূচি দিলেও ঐক্যের জন্য আনুষ্ঠানিক সংলাপে বসতে গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ নানা শর্ত দিয়েছে বিএনপিকে।
সরকারি এবং বিরোধী দল সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন। এর আগে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মাধ্যমে সংলাপ শুরু হচ্ছে, নাকি পরবর্তী সময়ে সব দলগুলোকে প্রধানমন্ত্রীর সংলাপ হবে, তা গতকাল রোববার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
যুগান্তর পত্রিকার প্রধান খবর- আ.লীগের নাশকতায় বিএনপি-জামায়াত-এনসিপি ঐক্যঃ হারাচ্ছে রিকনসিলিয়েশনের সুযোগও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে 'রিকনসিলিয়েশনের' একটা আলোচনা দেশের রাজনীতিতে ছিল। সরকারি দলের শীর্ষ পর্যায়ের কেউ কেউ অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথাবার্তাও শুরু করেছিলেন। তবে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং গোপালগঞ্জ, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে সেই সুযোগ পিছিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের মতে, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা না করে বেশ আগেই নেতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত। কারণ, সরকারের বিরুদ্ধে জনমনে এখনো বড় ধরনের কোনো অসন্তোষ তৈরি হয়নি। সরকারের মেয়াদেরও খুব বেশি পার হয়নি।
মতামত দিন