লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

লিবিয়ার বেনগাজি বন্দরে অবস্থানরত রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ)। রোববার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দ

লিবিয়ার বেনগাজি বন্দরে অবস্থানরত রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ)। রোববার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, হামলায় ক্ষতিগ্রস্ত রুশ নৌবাহিনীর ‘মেরকুরি’ নামের করভেট যুদ্ধজাহাজটির বেশিরভাগ অংশই ডুবে গেছে। জাহাজটির সামনের অংশের কিছুটা পানির ওপরে দৃশ্যমান ছিল।

হামলায় রুশ ও লিবীয় নাগরিকসহ অন্তত ১০ জন সামান্য আহত হয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানিয়েছে, রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি বেনগাজি বন্দরে অবস্থান করছিল। হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, লিবিয়ার ভূখণ্ড ও বন্দরকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এদিকে, একই দিন বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোনবোট হামলার ঘটনা ঘটেছে।

লিবীয় নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। উপকূলের কাছে ২০টির বেশি ড্রোনবোটও প্রতিহত করার দাবি করেছে লিবীয় সামরিক সূত্র। অন্যদিকে, বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার রাশিয়ার ‘স্পার্টা-২’ কার্গো জাহাজে রোববারও আগুনের ধোঁয়া দেখা গেছে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, দৃশ্যমান আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের কনটেইনারগুলো ঠান্ডা করা এবং জাহাজটিকে স্থিতিশীল রাখার কাজ চলছিল।

ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, শনিবারের হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। আন্তর্জাতিক জলসীমায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। জাহাজটির ১৬ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗