ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা সামনে রেখে যৌথ পরিকল্পনা তৈরিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এ লক্ষ্যে দুই দেশের সামরিক বাহিনী সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। তব

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা সামনে রেখে যৌথ পরিকল্পনা তৈরিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এ লক্ষ্যে দুই দেশের সামরিক বাহিনী সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। তবে এখনই ইরানে হামলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় ইসরাইলের চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যৌথ পরিকল্পনা তৈরির বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সম্ভাব্য সময়সীমা ঘনিয়ে আসছে বলে সতর্ক করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

তবে নাম প্রকাশ না করার শর্তে ইসরাইলের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা চ্যানেল ১৩-কে জানিয়েছেন, সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার তেল আবিব সফর করলেও ওই সময় ইরানে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। ইসরাইলের নিরাপত্তা মূল্যায়নেও বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোর তুলনায় নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা এখনই বেশি নয়। চ্যানেল ১৩ আরো জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কতামূলক প্রস্তুতি উচ্চ পর্যায়ে থাকলেও তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। দেশটির সামরিক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়ার সময় এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সামরিক হামলা চালানোর পর থেকে দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছে।

জবাবে ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা বলে দাবি করা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরবর্তী সময়ে ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক সই করে এবং আলোচনা শুরু করে। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাইয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘাত শুরু হয়। গত বুধবার তেল আবিবে ইসরাইলি সেনাপ্রধান আইয়াল জামির ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানের সঙ্গে বৈঠক করেন সেন্টকমপ্রধান ব্র্যাড কুপার।

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনা মোকাবিলায় সামরিক প্রস্তুতির মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, জামির ও কুপার আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে যৌথ ও সামগ্রিক মূল্যায়ন করেছেন। পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর কৌশলগত ও কার্যক্রমগত সহযোগিতা বাড়ানো, সমন্বয় জোরদার এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় যৌথ প্রস্তুতি শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗