২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় পাঠাল নোটিশ

হাসিনার আমলে ১৭ বছর ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করতে দেয়নি: রিজভী
ফ্যাসিবাদী শক্তি গত ১৭ বছর দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দেয়নি উল্লেখ করে বিএনপির যুগ্ম ম...
ভারতের পশ্চিমবঙ্গের ২০১৩ সালের একটি মামলার সূত্র ধরে তদন্তের প্রয়োজনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ। সেই উদ্দেশ্যে গতকাল সোমবার দুপুরে কলকাতার কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের দুজন কর্মী হরিশ চ্যা...
ভারতের পশ্চিমবঙ্গের ২০১৩ সালের একটি মামলার সূত্র ধরে তদন্তের প্রয়োজনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ। সেই উদ্দেশ্যে গতকাল সোমবার দুপুরে কলকাতার কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের দুজন কর্মী হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাসভবনে নোটিশ পৌঁছে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস চক্রবর্তী ওই নোটিশ গ্রহণ করেন।
৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান
টেস্ট ক্রিকেটে অভিষেক মানেই নতুন স্বপ্নের শুরু। প্রথম ম্যাচেই ব্যাট হাতে নিজেকে চেনানোর সুযোগ পান এক...
সংবাদমাধ্যমের খবর, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় পাঠানো ওই নোটিশে তদন্তকারী কর্মকর্তাদের মুখোমুখি হতে মমতাকে তাঁর সুবিধাজনক সময় ও স্থান জানানোর অনুরোধ করা হয়েছে। .মমতা চাইলে নিজের বাসভবন, কার্যালয় কিংবা সুবিধাজনক অন্য যেকোনো স্থানে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, মামলাটি ২০১৩ সালের ৯ এপ্রিলের।
তৎকালীন কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের কার্যালয়ের বাইরে একটি বিক্ষোভ চলাকালে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র হেনস্তা ও নিগ্রহের শিকার হন। ওই ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে দিল্লি পুলিশ ২০১৩ সালের ২২ এপ্রিল এসএফআইয়ের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ ছয়জনকে গ্রেপ্তার করেছিল।
পরে পাতিয়ালা হাউস কোর্ট থেকে তাঁরা জামিন পান। নোটিশের বিষয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ‘নোটিশটা এত দিন পরে কেন দেওয়া হয়েছে, তা নিয়ে কথা উঠতে পারে। কিন্তু নোটিশটা কেন দেওয়া হয়েছে, তা নিয়ে কোনো দিন কোনো কথা উঠবে না।
কারণ, একটি মামলা হয়েছে। দিল্লি পুলিশ সেই মামলার বোধ হয় দেখাশোনা করছে এবং সেখান থেকে তারা নোটিশ পাঠিয়েছে। ’.বিজেপির মুখপাত্র আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা যিনিই হোন না কেন, ভারতের আইনের চোখে তো সবার সমান হওয়া উচিত।
সব নাগরিকের সমান অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন যে পলিটিক্যাল ইমিউনিটি পেয়ে এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা তাঁর আর নেই। স্বাভাবিকভাবেই তাঁকে যে নোটিশ দেওয়া হয়েছে, সেটা তাঁকে মানতে হবে।
তার অন্যথা করলে অন্য রকম ব্যবস্থা হবে, সেটা আইনে লেখা আছে। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায় বলছেন, ‘ঘটনা যে ২০১৩ সালে ঘটেছে—একজন মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ, তা নিয়ে চিঠি দিতে তাদের ১৩ বছর লাগল। এর মধ্যে ঋতব্রত গিয়ে নিশ্চয় তদবির করেছেন, যাতে তাঁকে কোনো শাস্তি না দেওয়া হয়, তাঁর বিরুদ্ধে কোনো মামলা না করা হয়।
এখন তো পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। কিন্তু আমরা চাইব, মামলাটি এগোক।
২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় পাঠাল নোটিশ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সন্দেহজনক ভাড়াটিয়ার তথ্য প্রশাসনকে দিন: রাশেদ খাঁন
ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে ত...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।