হাসিনার পাসপোর্ট পাওয়া কীভাবে বিবেচিত হচ্ছে, তা স্পষ্ট করতে হবে

সিনেট কার্যকরের দাবিতে রাবি শিবিরের মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ...
ছবি: আমার দেশপলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ পান, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ছবি: আমার দেশপলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ পান, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এবং যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাঁর পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে, তা স্পষ্ট করতে হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়েস্ট ইন্ডিজ ' '
ওয়েস্ট ইন্ডিজ head প্রধান কোচ Daren Sammy hopes their batting unit becomes more consistent, having n...
রিজভী বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর তিনি দেশ ছেড়ে চলে যান। এখন তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের বিষয়টি কীভাবে বিবেচনায় আসছে, সেই প্রশ্নের জবাব দিতে হবে।
সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। তখন বলা হয়েছিল, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। অথচ এখন শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির বিষয়টি সামনে আসছে।
তিনি বলেন, তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন। আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। রিজভী আরও বলেন, আবু সাঈদ, মুগ্ধ, আহনাফসহ ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের বিচার নিশ্চিত করতে হবে।
মানবতাবিরোধী অপরাধের বিচার আইন ও সংবিধান অনুযায়ী করতে হবে। জনগণের সামনে প্রকৃত সত্য উন্মোচন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
হাসিনার পাসপোর্ট পাওয়া কীভাবে বিবেচিত হচ্ছে, তা স্পষ্ট করতে হবে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা
ছবি: আমার দেশশিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।