শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ১০:০৮ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি
সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

ছবি: আমার দেশনীলফামারীর সৈয়দপুর ঢেলাপীর হাটে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২২টি দেশি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। পরে পাখিগুলো খাঁচামুক্ত করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় পাখি রাখার চারটি লোহার খাঁচা জব্দ করা হয়।

ছবি: আমার দেশনীলফামারীর সৈয়দপুর ঢেলাপীর হাটে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২২টি দেশি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। পরে পাখিগুলো খাঁচামুক্ত করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় পাখি রাখার চারটি লোহার খাঁচা জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে পরিচালিত ওই অভিযানে ১০টি টিয়া পাখি, পাঁচটি পাতি সরালি, ছয়টি টিলা ঘুঘু ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির অভিযানে নেতৃত্ব দেন।

এতে সৈয়দপুরে পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা অভিযানে সার্বিক সহযোগিতা করে। এ বিষয়ে বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, “বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। পাখির স্বাভাবিক আবাসস্থল হলো প্রকৃতি, খাঁচা নয়।

বন্য পাখি ধরা, খাঁচায় বন্দি করে রাখা কিংবা কেনাবেচা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। আমরা খবর পেয়েছিলাম এই ঢেলাপীর হাটে প্রায় দেশি পাখি কেনাবেচা হচ্ছে। আজ সরেজমিনে এসে সেগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পাখি শিকার ও কেনাবেচা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির অবাধ বিচরণ নিশ্চিত করা জরুরি।

কিছু অসাধু ব্যক্তি বন্য পাখি ধরে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। এতে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই, মানুষ পাখি শিকার ও কেনাবেচা থেকে বিরত থাকুক।

বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা তৈরির পাশাপাশি এ ধরনের কার্যক্রমে আমাদের সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে। অভিযানে সংগঠনটির পক্ষে আরও উপস্থিত ছিলেন আহসান হাবিব জনি, সামিউল আলিম, মুন্না, রাজা, রানা ও রেজাসহ অন্যান্য সদস্য। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের অধীনে চাকরি, পদ ৩০

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়) এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিক্যাল ইউনিটসমূহে ১৫ থেকে ২০ গ্রেডে নিয়োগ...

জাতীয়

' রাষ্ট্রপতি ñ

To play this video you need to enable JavaScript in your browser.This video can not be played

জাতীয়

' '৩১% ' ,

ShowQuick Read

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV