সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’
রেকর্ড গড়া ইনিংসের পর তাওহিদ হৃদয়ের কথা শোনার আগ্রহ ছিল সবারই। কিন্তু গতকাল প্রায় সারা দিন ব্যাটিং ক...
আটক তিনজন। ছবি: আমার দেশসিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়া পরিহিত অবস্থায় থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে এখনও ধরতে পারেনি।
ছবি: আমার দেশসিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়া পরিহিত অবস্থায় থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে এখনও ধরতে পারেনি। মঙ্গলবার রাতভর উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ তিনজকে গ্রেপ্তার করা হয়।
আমি মুসলিম নই, তবু খেলাফত ফিরে আসুক চাই: রাব্বি হাইম সোফার
ইহুদি ধর্মীয় নেতা রাব্বি হাইম সোফার। ছবি-সংগৃহীত‘আমি মুসলিম নই। কিন্তু আমি চাই, খেলাফত আবার ফিরে আসু...
গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে শাদ উদ্দিন (৪৮), ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে আজিজুর রহমান (৪৫), উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, শিকারখাঁ গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫)। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি ছিনতাই ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনিয়ে নেয়া নেতা জাকারিয়া মাহমুদকে এখনও ধরা যায়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে একাধিক মামলার আসামি জাকারিয়াকে হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে বাজার থেকে এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়কের করিচের পুল এলাকায় ডিআই ট্রাক দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে একদল লোক। এ সময় তারা জাকারিয়াকে ছিনিয়ে নেয়।
এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। জাকারিয়ার বাড়ি করিচের পুলের পাশেই হেমু হাউদপাড়া গ্রামে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
কেউ যান কাজের আশ্বাসে, কেউ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার ‘টোপে’ পড়েন
রাজমিস্ত্রির কাজ করতেন তারেকুল ইসলাম (২৩)। একপর্যায়ে দুজন রোহিঙ্গা যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তাঁরা...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।