খেলাধুলা

সোনালি সাজে আয়নার ঝলক, দিওয়ালিতে অনন্য অনন্যা পাণ্ডে

সোনালি সাজে আয়নার ঝলক, দিওয়ালিতে অনন্য অনন্যা পাণ্ডে
সোনালি সাজে আয়নার ঝলক, দিওয়ালিতে অনন্য অনন্যা পাণ্ডে
সোনালি সাজে আয়নার ঝলক, দিওয়ালিতে অনন্য অনন্যা পাণ্ডে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
US execution survivor Christa Pike says she is now in ‘constant pain’
সম্পাদকের পছন্দ

US execution survivor Christa Pike says she is now in ‘constant pain’

Pike, 50, is being held in solitary confinement and faces an uncertain future after surviving a fail...

দিওয়ালির উৎসব মানেই জমকালো পোশাক, ভারী গয়না আর চোখধাঁধানো সাজ। বলিউডের নতুন প্রজন্মের তারকা অনন্যা পাণ্ডেও এবার উৎসবের আয়োজনে মুগ্ধ করেছেন তাঁর ব্যতিক্রমী স্টাইলে। কখনো পোশাকশিল্পী অর্পিতা মেহতার নকশা করা লাল-সোনালি পোশাকে ঐতিহ্যবাহী সাজ, আবার কখনো মনীশ মালহোত্রার রুপাল...

দিওয়ালির উৎসব মানেই জমকালো পোশাক, ভারী গয়না আর চোখধাঁধানো সাজ। বলিউডের নতুন প্রজন্মের তারকা অনন্যা পাণ্ডেও এবার উৎসবের আয়োজনে মুগ্ধ করেছেন তাঁর ব্যতিক্রমী স্টাইলে। কখনো পোশাকশিল্পী অর্পিতা মেহতার নকশা করা লাল-সোনালি পোশাকে ঐতিহ্যবাহী সাজ, আবার কখনো মনীশ মালহোত্রার রুপালি লেহেঙ্গায় ফিরিয়ে এনেছেন দুই হাজার দশকের বলিউডি জৌলুশ।

মানসিক রোগীর চরিত্র আর মারধরের অভিযোগ: বিরোধে জড়ানো দুই অভিনেত্রী ফ্যাশন দ্বৈরথেও কম
সম্পাদকের পছন্দ

মানসিক রোগীর চরিত্র আর মারধরের অভিযোগ: বিরোধে জড়ানো দুই অভিনেত্রী ফ্যাশন দ্বৈরথেও কম

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে জনপ্রিয় দুই অভিনেত্রীর সদস্যপদ অনির্দিষ্টকাল...

পোশাক, গয়না, চুল ও মেকআপ—সবকিছুতেই ছিল নিখুঁত সমন্বয়। দেখে নেওয়া যাক, দিওয়ালিতে অনন্যার দুই নজরকাড়া সাজের বিশেষত্ব। দিওয়ালির একটি আয়োজনে অনন্যা বেছে নিয়েছিলেন পোশাকশিল্পী অর্পিতা মেহতার নকশা করা লাল-সোনালি পোশাক।

উজ্জ্বল লাল রঙের সঙ্গে সোনালি কারুকাজের সমন্বয়ে পুরো সাজে ফুটে উঠেছে উৎসবের আমেজ ও আভিজাত্য। অনন্যার সাজের অন্যতম আকর্ষণ ছিল ‘এ জুয়েলস বাই আনমোল’-এর নকশা করা ভারী গয়না। কপালে মুক্তা, লাল ও সবুজ পাথরের কারুকাজ করা বড় টিকলি পরেছিলেন তিনি।

ঐতিহ্যবাহী এই গয়না লাল-সোনালি পোশাকের সঙ্গে দারুণ মানিয়েছে। অনন্যার পোশাকটি অর্পিতা মেহতার ২০২৬ সালের ইন্ডিয়া কুতুর উইকে প্রদর্শিত ‘সেরিমোনিয়াল’ সংগ্রহের একটি বিশেষভাবে তৈরি নকশা বলে মনে করা হচ্ছে। ঐতিহ্যবাহী কারুকাজের সঙ্গে আধুনিক পোশাকের ছাঁট মিলিয়ে তৈরি হয়েছে এই সাজ।

কানে ছিল ভারী ঝুমকা। প্রতিটি কানের দুলে ছিল দুটি করে ঝুলন্ত অংশ। সঙ্গে কানের দুল থেকে চুলে যুক্ত করা হয়েছিল টানা, যা ঐতিহ্যবাহী সাজে এনেছে বাড়তি আকর্ষণ।

পোশাকের সবচেয়ে আকর্ষণীয় অংশ লাল রঙের স্কার্ট। পুরো স্কার্টজুড়ে রয়েছে বিভিন্ন রঙের সুতোয় করা কাথা সেলাইয়ের কাজ। সূক্ষ্ম ও ঘন সুতার নকশায় স্কার্টটি পেয়েছে আলাদা মাত্রা।

স্কার্টটি শরীরের সঙ্গে মানানসই করে তৈরি। নিচের দিকে মাছের লেজের মতো ছড়িয়ে পড়া এই বিশেষ ছাঁট পোশাকে এনেছে আভিজাত্য। সামনের দিকে রয়েছে পরপর ভাঁজের নকশা, যা ভারী সুতার কাজের মধ্যেও পোশাকের গড়ন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

স্কার্টের সঙ্গে অনন্যা পরেছেন সোনালি রঙের ব্লাউজ। এতে রয়েছে হাতের সূক্ষ্ম সেলাইয়ের কাজ এবং ছোট ছোট আয়নার কারুকাজ। ব্লাউজের নিচের দিকে ঝুলন্ত ঝালর পোশাকে যোগ করেছে উৎসবের আমেজ।

লাল রঙের ওড়নাটিও সাজের সঙ্গে দারুণ মানিয়েছে। ওড়নার প্রান্তজুড়ে রয়েছে ঝুলন্ত ঝালরের কাজ। ব্লাউজ ও ওড়নার নকশায় একই ধরনের ঝালর ব্যবহার করায় পুরো পোশাকে তৈরি হয়েছে সুন্দর সামঞ্জস্য।

চুলের ওপরের অংশ পেছনে বেঁধে বাকিটা খোলা রেখেছিলেন অনন্যা। কাঁধের ওপর নেমে আসা ঢেউখেলানো চুলে ছিল স্বাভাবিক কোমলতা। মেকআপে স্মোকি আই, গালে সোনালি-বাদামি আভা এবং ঠোঁটে হালকা বাদামি রঙের লিপস্টিক।

সব মিলিয়ে সাজটি ছিল পরিপূর্ণ। মুম্বাইয়ে মনীশ মালহোত্রার দিওয়ালি আয়োজনে অনন্যার আরেকটি সাজেও ছিল চমক। এবার তাঁর পোশাকের অনুপ্রেরণা ছিল ২০০১ সালের জনপ্রিয় সিনেমা ‘কভি খুশি কভি গম’-এর ‘শাভা শাভা’ গানে রানি মুখার্জির পরা রুপালি লেহেঙ্গা।

পুরোনো দিনের বলিউডি সাজকে নিজের মতো করে ফুটিয়ে তুলেছেন অনন্যা। মনীশ মালহোত্রার নকশা করা অনন্যার পোশাকজুড়েও ছিল রুপালি চুমকির কাজ। মাছের লেজের মতো ছাঁটের স্কার্টের সঙ্গে ছিল একই নকশার ব্লাউজ।

সাদা ওড়নার প্রান্তজুড়েও ছিল রুপালি চুমকির কারুকাজ। আলোয় ঝলমলে এই পোশাকে অনন্যার সাজে তৈরি হয়েছিল নস্টালজিক আবহ। রুপালি পোশাকের সঙ্গে অনন্যা পরেছিলেন হীরার হার, নজরকাড়া কানের দুল ও আংটি।

গয়নার ঝলক পোশাকের রুপালি কারুকাজের সঙ্গে তৈরি করেছে সুন্দর সমন্বয়। অতিরিক্ত ভারী সাজের বদলে গয়নার নকশাতেই ছিল আভিজাত্যের প্রকাশ। দ্বিতীয় সাজে অনন্যার চুল ছিল মাঝখানে সিঁথি করে খোলা ও কোঁকড়ানো।

মেকআপে চোখে কাজল ও ঝলমলে চোখের সাজ, গালে গোলাপি আভা এবং ঠোঁটে গোলাপি-বেগুনি রঙের লিপস্টিক ব্যবহার করেছিলেন তিনি। সব মিলিয়ে রুপালি পোশাকের সঙ্গে মানানসই কোমল অথচ জৌলুশপূর্ণ সাজে ধরা দিয়েছেন অনন্যা। স্টাইললাল-সোনালি সাজে আয়নার ঝলক, দিওয়ালিতে অনন্য অনন্যা পাণ্ডেহাল ফ্যাশন ডেস্ক শেয়ার করুনফলো করুনদিওয়ালির উৎসব মানেই জমকালো পোশাক, ভারী গয়না আর চোখধাঁধানো সাজ।

ইউরোপ নিয়ে উগ্র ডানপন্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা কী
সম্পাদকের পছন্দ

ইউরোপ নিয়ে উগ্র ডানপন্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা কী

সাম্প্রতিক ঘটনাগুলো ইউরোপের রাজনীতির একটি নতুন চিত্র সামনে এনেছে। প্যারিস থেকে মিলান, মাদ্রিদ—বিভিন্...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV