আন্তর্জাতিক

সাইয়েদ প্রেসিডেন্ট পদে প্রার্থী হোকÑদাবি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের

সাইয়েদ প্রেসিডেন্ট পদে প্রার্থী হোকÑদাবি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের
সাইয়েদ প্রেসিডেন্ট পদে প্রার্থী হোকÑদাবি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের
সাইয়েদ প্রেসিডেন্ট পদে প্রার্থী হোকÑদাবি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: ববি হাজ্জাজ
সম্পাদকের পছন্দ

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: ববি হাজ্জাজ

ছবি: আমার দেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং রাজনৈতিক ...

ছবি: সংগৃহীত।যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার তিন দিন পরই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন আবদুল আল-সাইয়েদ। তার নির্বাচনী বিজয় উদ্‌যাপনে এক অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন বামপন্থি, সমাজতান্ত্রিক, কমিউনিস্ট ও ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠনের নেত...

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার তিন দিন পরই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন আবদুল আল-সাইয়েদ। তার নির্বাচনী বিজয় উদ্‌যাপনে এক অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন বামপন্থি, সমাজতান্ত্রিক, কমিউনিস্ট ও ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সেখানে তাকে ঘিরে উচ্ছ্বাসের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আলোচনাও উঠে আসে।

পাকিস্তান ; শ্রীলঙ্কা
সম্পাদকের পছন্দ

পাকিস্তান ; শ্রীলঙ্কা

Toss শ্রীলঙ্কা chose to field vs পাকিস্তান

সম্প্রতি ভার্জিনিয়ার চ্যান্টিলিতে একটি ম্যারিয়ট কনফারেন্স সেন্টারে আরব আমেরিকা ফাউন্ডেশনের আয়োজিত ‘কানেক্ট এমপাওয়ারমেন্ট সামিটে’ যোগ দেন আল-সাইয়েদ। মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তার অন্যতম আলোচিত জনসমাগম। তার নির্বাচনী প্রচারে সমর্থন জানানো সংগঠনটির আয়োজনে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটালের সাংবাদিক আসরা কিউ. নোমানির প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডপিঙ্কের সহপ্রতিষ্ঠাতা মেদেয়া বেঞ্জামিন, তার সহযোগী ও সংগঠনটির কর্মী টাইগ ব্যারি এবং ইসরাইলবিরোধী আন্দোলনের পরিচিত মুখ হাজামি বারমাদা। এ ছাড়া আরব ও মুসলিম অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সেখানে অংশ নেন। আল-সাইয়েদের রাজনৈতিক উত্থানের পেছনে সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট বামপন্থি গোষ্ঠীর পাশাপাশি আরব, মুসলিম ও ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠনের সমর্থন রয়েছে।

এসব গোষ্ঠীর মধ্যে একটি ‘রেড-গ্রিন’ জোট বা নেটওয়ার্ক গড়ে উঠেছে। এখানে ‘রেড’ বলতে সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট বামপন্থি সংগঠন এবং ‘গ্রিন’ বলতে মুসলিম ও আরব রাজনৈতিক সংগঠনগুলোকে বোঝানো হয়েছে। যদিও এসব গোষ্ঠীর মধ্যে একক কোনো মতাদর্শ বা আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামো নেই, ইসরাইল বিরোধিতা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিরোধিতাসহ কিছু বিষয়ে তাদের অবস্থানের মিল রয়েছে।

অনুষ্ঠানে কোডপিঙ্কের সহপ্রতিষ্ঠাতা মেদেয়া বেঞ্জামিনের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। সংগঠনটি চীনপন্থি ও কমিউনিস্ট বামপন্থি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং বর্তমানে সাংহাইভিত্তিক ব্যবসায়ী নেভিল রয় সিংহামের অর্থায়নে কোডপিঙ্কসহ কয়েকটি বামপন্থি সংগঠন পরিচালিত হয়।

এসব অর্থায়ন নিয়ে মার্কিন কংগ্রেস ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারি রয়েছে। আল-সাইয়েদের রাজনৈতিক উত্থানে ইসরায়েলবিরোধী কর্মী লিন্ডা সারসুর ও বামপন্থি অনলাইন ব্যক্তিত্ব হাসান পাইকারের সমর্থনের কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাইকার একসময় হামাসকে ইসরাইলের চেয়ে ‘এক হাজার গুণ ভালো’ বলে মন্তব্য করেছিলেন, যদিও পরে তিনি মন্তব্যটিকে ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক বলে ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিও ছিল বেশ জোরালো। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দিতে গিয়ে আরব আমেরিকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসাম আন্দোনি আল-সাইয়েদের নির্বাচনী সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, আল-সাইয়েদ দুইবার এআইপ্যাককে পরাজিত করেছেন—প্রথমে দলীয় প্রাথমিক নির্বাচনে এবং পরে সাধারণ নির্বাচনে।

তার মতে, আল-সাইয়েদের দৃঢ় অবস্থানকে কেন্দ্র করে একটি রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। বক্তব্যের একপর্যায়ে আন্দোনি বলেন, গাজা, পশ্চিম তীর ও লেবাননের মানুষের দৃঢ়তার সঙ্গে এই আন্দোলন যুক্ত হবে। তিনি ‘নদী থেকে সাগর পর্যন্ত’ একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ব্যক্তিরা ‘ফিলিস্তিন মুক্ত হবে’ বলে স্লোগান দেন। ‘নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন মুক্ত’—এই স্লোগানটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক রয়েছে। সমর্থকেরা এটিকে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান হিসেবে দেখেন।

অন্যদিকে, অনেক ইহুদি সংগঠনসহ সমালোচকদের মতে, স্লোগানটি জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত করার ইঙ্গিত বহন করে। অনুষ্ঠানে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার অধিকার নিয়েও আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) সংগঠক আবদুল্লাহ আবু আলরুব ব্যক্তিগত অবস্থান থেকে বলেন, সব ফিলিস্তিনির নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার থাকা উচিত।

তবে আধুনিক ইসরাইলের ভূখণ্ডে ফিলিস্তিনিদের ফিরে আসা এবং সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার প্রত্যাশা, সবাই শান্তিতে বসবাস করতে পারবে এবং আইন মেনে চলা ইহুদিরাও যেখানে খুশি বসবাসের স্বাধীনতা পাবেন। এদিকে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আল-সাইয়েদ ফিলিস্তিনিদের শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের আদর্শ প্রতিষ্ঠায় জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনে নেতৃত্ব দিয়েছিল।

অথচ পরবর্তী সময়ে দেশটি নিজেই এসব আদর্শের প্রধান লঙ্ঘনকারী হয়ে উঠেছে। ফিলিস্তিন প্রসঙ্গে আল-সাইয়েদ বলেন, ফিলিস্তিনি শিশুরাও যেন পূর্বপুরুষদের ভূমিতে বোমা হামলার আতঙ্ক ছাড়াই বেড়ে উঠতে পারে, সে অধিকার নিশ্চিত করা প্রয়োজন। বিদেশে যুদ্ধ, গণহত্যা ও বর্ণবৈষম্য চালাতে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের আয়োজক আরব আমেরিকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসাম আন্দোনি আল-সাইয়েদের কাছে সিনেটের অগ্রাধিকার সম্পর্কে জানতে চাইলে ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের কথা বলেন। তিনি বলেন, তার দৃষ্টিতে আরব-আমেরিকান সম্প্রদায়ের অন্যতম প্রধান দাবি হলো ইসরাইলের সামরিক সহায়তা বন্ধ করা। তবে আল-সাইয়েদ নিজে স্বাস্থ্যসেবাসহ অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতেও গুরুত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আল-সাইয়েদের সম্ভাব্য প্রার্থিতা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ও আরব আমেরিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের মেয়ে আমিরা ডেভিড জানান, আল-সাইয়েদের নির্বাচনী জয়ের পর তার সাত বছর বয়সী ছেলে জানতে চেয়েছিল, তিনি কি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন। জবাবে তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, তিনি পারবেন।

এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আন্দোনিও আল-সাইয়েদকে ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে জানান। তবে যুক্তরাষ্ট্র এখনো তার মতো একজন প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে প্রস্তুত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

এদিকে নির্বাচনের কয়েক দিন পরই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক কমিটি নিবন্ধন করেছেন আল-সাইয়েদ। যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, এটি তার মূল নির্বাচনী কমিটির বাইরে একটি নেতৃত্ববিষয়ক রাজনৈতিক কমিটি। এর মাধ্যমে তিনি অন্য প্রার্থী ও রাজনৈতিক কমিটিকে অর্থসহায়তা দিতে পারবেন।

নির্বাচনী প্রচারের সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে তার বলা ‘জেডি, হাবিবি’ কথাটি থেকেই কমিটির নাম নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন আল-সাইয়েদ নিজেই। অনুষ্ঠান শেষে ফক্স নিউজের সাংবাদিক তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘না, আমি আমার অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করতে চাই।

অনুষ্ঠানে সিএআইআরের উপস্থিতিও আলোচনায় আসে। সংগঠনটি সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন না করলেও এর রাজনৈতিক শাখা সিএআইআর অ্যাকশন এল-সায়েদের পক্ষে অবস্থান নিয়েছিল। এ ছাড়া সংগঠনটির সহযোগী ইউনিটি অ্যান্ড জাস্টিস ফান্ড তার সিনেট নির্বাচনী প্রচারে ৪ লাখ ৪৫ হাজার ডলারের বেশি ব্যয় করেছে বলে ফেডারেল নির্বাচনী অর্থায়নের নথির বরাতে জানিয়েছে ফক্স নিউজ।

সংবাদমাধ্যমটির পর্যালোচনায় সংগঠনটির বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মীদের কাছ থেকেও আল-সাইয়েদের নির্বাচনী প্রচারে ১ লাখ ডলারের বেশি অনুদানের তথ্য পাওয়া গেছে। তবে অনুষ্ঠানে উপস্থিত সবাই আল-সাইয়েদকে পররাষ্ট্রনীতি কিংবা ইসরাইল ইস্যুর মধ্য দিয়ে দেখেননি। ওয়াশিংটনের বাসিন্দা ও সাবেক পেশাদার গাড়িচালক উইল ল্যাংহর্ন বলেন, মিশিগানের মানুষের কাছে আল-সাইয়েদের জনপ্রিয়তার মূল কারণ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বিষয়।

তাঁর মতে, পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হলেও নির্বাচনে রাজ্যের মানুষের সঙ্গে আল-সাইয়েদের সংযোগ তৈরিতে এসব অভ্যন্তরীণ বিষয়ই বেশি গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে, অনুষ্ঠানে অংশ নেওয়া মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক মোহাম্মদ আল-বিদাওয়ি বলেন, একজন আরব ও মুসলিম বংশোদ্ভূত ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আহ্বান জানানোই প্রমাণ করে যে তারাও অন্যদের মতো সমান অধিকার রাখেন। অনুষ্ঠানের শেষ দিকে আল-সাইয়েদকে আরব আমেরিকা ফাউন্ডেশনের প্রথম ‘পাথব্রেকার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

তাকে উপহার দেওয়া হয় ‘জেডি হাবিবি’ লেখা একটি বেসবল ক্যাপ। ক্যাপটি পরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। আর তার নির্বাচনী বিজয়কে ঘিরে চলা উদ্‌যাপন ও রাজনৈতিক আলোচনা শেষ হওয়ার পরও ফিলিস্তিনপন্থি কর্মীদের তৎপরতা অব্যাহত থাকে।

পরদিন ওয়াশিংটন ক্যাপিটালসের একটি আইস হকি ম্যাচে হাজামি বারমাদা ও অন্য কয়েকজন কর্মী লাল রঙে রঞ্জিত ইসরাইলি পতাকা প্রদর্শন করে প্রতিবাদ জানান। ফক্স নিউজের প্রতিবেদনে পুরো আয়োজনকে আল-সাইয়েদের রাজনৈতিক উত্থানের পেছনে থাকা বিভিন্ন বামপন্থী, আরব ও ফিলিস্তিনপন্থি গোষ্ঠীর প্রভাব এবং তাদের পারস্পরিক সম্পর্কের একটি চিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। তবে এসব গোষ্ঠীর রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য এক নয়—এ বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
সম্পাদকের পছন্দ

সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকার বেশি অর্থ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV