শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি

মাছ খাওয়ার অভ্যাসে শরীরে আসতে পারে যে ৮ পরিবর্তন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ছবি: সংগৃহীতঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ...
ছবি: সংগৃহীতঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাধারণের তাজউদ্দীন
চব্বিশের গণ–অভ্যুত্থান–পরবর্তী সময়ে অশুভ শক্তির ভাঙচুর, আগুন, লুটপাট ও সহিংসতা যখন বাচ্চায়ে সাকাও ওর...
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার আশুলিয়া এলাকায় সর্বোচ্চ ৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া সাভার ও হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় দুই প্লাটুন করে এবং মিরপুরে এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলার চন্দ্রা, মৌচাক, আমবাগ-কাটা, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় এক প্লাটুন করে বিজিবি রয়েছে। নারায়ণগঞ্জে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় এবং জালকুড়ি এলাকায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড় এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় এক প্লাটুন করে বিজিবি দায়িত্ব পালন করছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এদিকে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রমও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এ মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
হঠাৎ অসুস্থ ইমরান খান, গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।