যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক রাফিয়া আরশাদ আদর্শে আপসহীন

বারিস্টার রাফিয়া আরশাদ। ছবি-সংগৃহীতহিজাব প্রগতির পথে বাধা নয়—নিজের কর্মজীবনের মধ্য দিয়ে সেই বার্তাই দিয়েছেন যুক্তরাজ্যের মুসলিম নারী বিচারক বারিস্টার রাফিয়া আরশাদ। ২০০১ সালে বৃত্তির সাক্ষাৎকারে হিজাব খুলে যাওয়ার পরামর্শ পেয়েও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরবর্তী সময়...
বারিস্টার রাফিয়া আরশাদ। ছবি-সংগৃহীতহিজাব প্রগতির পথে বাধা নয়—নিজের কর্মজীবনের মধ্য দিয়ে সেই বার্তাই দিয়েছেন যুক্তরাজ্যের মুসলিম নারী বিচারক বারিস্টার রাফিয়া আরশাদ। ২০০১ সালে বৃত্তির সাক্ষাৎকারে হিজাব খুলে যাওয়ার পরামর্শ পেয়েও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।
গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম
গোল করার পর সতীর্থদের সঙ্গে আনন্দে মেতে ওঠার কথা। কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের চোখে তখন জল। ভুটানের বি...
পরবর্তী সময়ে আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করে যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিত ডেপুটি ডিস্ট্রিক্ট জজ হিসেবে নিয়োগ পান তিনি। ২০২২ সালে হন পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট জজ। যুক্তরাজ্যের বিচার বিভাগে রাফিয়া আরশাদের এই অর্জন মুসলিম নারীদের জন্য অনুপ্রেরণার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
তার গল্পটি শুধু ব্যক্তিগত সাফল্যের নয়, বরং ধর্মীয় পরিচয় বজায় রেখেও পেশাগত জীবনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনার কথাও তুলে ধরে। ২০০১ সালে আইন বিষয়ে পড়াশোনার জন্য বৃত্তির সাক্ষাৎকার দিতে যাওয়ার আগে পরিবারের এক সদস্য তাকে হিজাব না পরার পরামর্শ দিয়েছিলেন। ওই ব্যক্তির আশঙ্কা ছিল, হিজাব পরলে বৃত্তি পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে।
তবে রাফিয়া সেই পরামর্শ মেনে নেননি। নিজের পরিচয় ও বিশ্বাসের সঙ্গে আপস না করে হিজাব পরেই সাক্ষাৎকারে অংশ নেন। শেষ পর্যন্ত তিনি সাক্ষাৎকারে সফল হন এবং উল্লেখযোগ্য অঙ্কের বৃত্তি লাভ করেন।
বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পেশাগত স্বপ্ন পূরণের জন্য নিজেকে অন্য কারও মতো করে উপস্থাপন করতে চাননি। এই সিদ্ধান্ত তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে ওঠে। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ২০০২ সালে তিনি মিডল টেম্পল থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পান।
২০০৪ সালে নটিংহামের সেন্ট মেরিস ফ্যামিলি ল চেম্বার্সে যোগ দেন। সেখানে পারিবারিক আইন নিয়ে কাজ করার পাশাপাশি শিশুদের অভিভাবকত্ব, জোরপূর্বক বিয়ে, নারী যৌনাঙ্গ বিকৃতকরণ এবং ইসলামী পারিবারিক আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। আইন পেশায় প্রায় ১৭ বছরের অভিজ্ঞতার পর ২০২০ সালের মে মাসে রাফিয়া আরশাদকে মিডল্যান্ডস সার্কিটের ডেপুটি ডিস্ট্রিক্ট জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর মধ্য দিয়ে তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিত ডেপুটি ডিস্ট্রিক্ট জজ হিসেবে পরিচিতি পান। তাঁর এই নিয়োগকে মুসলিম নারীদের পাশাপাশি সামগ্রিকভাবে বিচার বিভাগে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হয়। তবে তার কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে ২০২২ সালে।
ওই বছরের ৯ নভেম্বর যুক্তরাজ্যের বিচার বিভাগের পক্ষ থেকে তাকে ডিস্ট্রিক্ট জজ হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ২৮ নভেম্বর থেকে মিডল্যান্ডস সার্কিটের ডার্বি কম্বাইন্ড কোর্ট সেন্টারে তার দায়িত্ব পালনের কথা জানানো হয়। ২০২৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের আদালত ও ট্রাইব্যুনাল বিচার বিভাগের প্রকাশিত ডিস্ট্রিক্ট জজদের তালিকায় রাফিয়া আরশাদের নাম রয়েছে।
সেখানে তার কর্মস্থল হিসেবে মিডল্যান্ডস সার্কিট এবং নিয়োগের তারিখ ২৮ নভেম্বর ২০২২ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, তিনি এখনো ডিস্ট্রিক্ট জজ হিসেবে তালিকাভুক্ত। রাফিয়া আরশাদ একাধিকবার বলেছেন, তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যের বিষয় নয়।
বিশেষ করে মুসলিম নারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। কারণ, হিজাব পরার কারণে অনেক নারী মনে করেন, তারা হয়তো ব্যারিস্টার কিংবা বিচারকের মতো পেশায় যেতে পারবেন না। তার নিয়োগের পর এমন অনেক নারী তাঁকে অভিনন্দন জানিয়ে নিজেদের স্বপ্ন পূরণের সাহস পাওয়ার কথা জানিয়েছেন।
রাফিয়া আরশাদের জীবনকাহিনি তাই শুধু একজন বিচারকের কর্মজীবনের সাফল্যের গল্প নয়। এটি নিজের বিশ্বাস, পরিচয় ও আদর্শ অক্ষুণ্ণ রেখে পেশাগত দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোর উদাহরণ। বিশ্বের বিভিন্ন দেশে যেসব মুসলিম নারী হিজাব পরার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ, আইন পেশায় প্রবেশ কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বপ্ন দেখেন, তাদের জন্য রাফিয়া আরশাদের অর্জন নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস।
তার পথচলা মনে করিয়ে দেয়, যোগ্যতা ও পরিশ্রমের সঙ্গে নিজের পরিচয় বজায় রেখেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। তথ্যসূত্র: যুক্তরাজ্যের বিচার বিভাগের ওয়েবসাইট, কোর্টস এন্ড ট্রাইব্যুনাল জুডিসিয়ারি, মুসলিম উইমেন্স কাউন্সিল, আরব নিউজ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
' ব্যাটার '
After four five-উইকেট hauls in four other countries, many বাংলাদেশ fans awaited Hasan Mahmud picking...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।